'প্রাক্তন'কে কীভাবে সামলাবেন, টিপস দিলেন শাহিদ-করিনা

একসময়ে তাঁদের দুরন্ত প্রেম ছিল শাহিদ কাপুর ও করিনা কাপুর। কিন্তু দু'জনের দুটি পথ দু দিকে বেঁকে গেছে।

'প্রাক্তন'কে সামনে দেখলে কী করেন আপনি, দেখা করেন, ইতঃস্তত করেন না পাশ কাটিয়ে চলে যান। নাকি কিছুই করেন না। তাহলে টিপস নিয়ে নিন শাহি- করিনার থেকে। একসময়ের জুটি যেভাবে একে অপরকে সম্মান দিয়ে এড়িয়ে গেলেন তা রীতিমতো শিক্ষণীয়।

'প্রাক্তন'কে কীভাবে সামলাবেন, টিপস দিলেন শাহিদ-করিনা

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একইসঙ্গে উপস্থিত হয়েছিলেন শাহিদ কাপুর ও করিনা কাপুর। প্রায় মুখোমুখি হয়ে যায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছিল। কিন্তু দু' জনেই নিজেদের অস্বস্তি এড়াতে বুদ্ধিদীপ্ত পদক্ষেপ যা নিয়ে এখন সরগরম বি টাউন।

ঘটনার সময় উপস্থিত সূত্র জানাচ্ছেন। প্রথমে রেড কার্পেটে এসে পৌঁছন শহিদ কাপুর। ফটোজার্নালিস্টদের দাবি মেনে ছবিও তোলেন তিনি। সেখানেই হাজির হন বরুণ ধাওয়ান ও প্রতীক বব্বরও। তাঁদের সঙ্গে ছবি তোলার পর সেখানে গল্প করছিলেন শহিদ। সাংবাদিকদের আশ্বাসও দেন কথা বলবেন। ঠিক এই সময়েই সেখানে হাজির হন করিনা কাপুর। তিনিও সাংবাদিকদের দাবি মিটিয়ে ছবি তোলেন , কথা বলার আশ্বাসও দেন। কিন্তু সেইসময়েই বেবোকে কেউ জানিয়ে দেন শাহিদ আগে আসবেন কথা বলতে। তখন করিনা সাংবাদিকদের সঙ্গে পরে কথা বলার আশ্বাস দিয়ে সুন্দরভাবে চলে যান।

'প্রাক্তন'কে কীভাবে সামলাবেন, টিপস দিলেন শাহিদ-করিনা

এদিকে শাহিদও অপেক্ষা করছিলেন শান্তভাবে কখন করিনা সরে যাবেন। তারপর তিনি সেখানে এসে নিজের মতো করে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আসলে দু'জনেই পরিণত। তাই সামনে এসে কেউই কারোর ব্যাক্তিগত এলাকায় পদক্ষেপ রাখেননি।

করিনা কাপুর এখন সইফ আলি খানের ঘরণী , অন্যদিকে মীরা রাজপুতকে নিয়ে সুখী ঘরকন্না শাহিদ কাপুরেরও। ২০১৬ সালে মিশা-র বাবা হয়েছেন শাহিদ, অন্যদিকে তৈমুরের মা হয়েছেন করিনা। ২০০৪ সালে ফিদা-র শ্যুটিংয়ের সময় থেকে চুটিয়ে প্রেম শুরু হয়েছিল শাহিদ- করিণার। কিন্তু ২০০৭ সালের পর আর সেই প্রেমের সম্পর্কে ছেদ পড়ে। তারপর থেকে আর কোনও পক্ষই বিশেষ একে অপরের মুখোমুখি হননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+