সাহেব বিবি গোলাম টিজারে কিন্তু বাদ না যাওয়া 'বিবি'ই হিট
উড়তা পাঞ্জাব ছবি থেকে পাঞ্জাব শব্দটিকেই ছেঁটে ফেলার কথা জানিয়েছিল সেন্সর বোর্ড। তা নিয়ে গোটা দেশে যেন হুলুস্থূলু পড়ে গিয়েছিল। সেই একই অবস্থা হয়েছিল পরিচালক প্রতিম ডি গুপ্তর। তাঁর পরিচালিত স্বস্তিকা মুখোপাধ্যায়, অঞ্জন দত্ত, পার্নো মিত্র, ঋত্বিক চক্রবর্তী অভিনীত 'সাহেব বিবি গোলাম' থেকে 'বিবি'-কেই ছেঁটে দেওয়ার পরামর্শ দিয়েছিল আঞ্চলিক সেন্সরবোর্ড। যদিও তা নিয়ে উড়তা পাঞ্জাবের মতো সে অর্থে শোরগোল পড়েনি।
সেন্সরে গেরোঁয় বেশকিছুটা সময় আটকে ছিল ছবির মুক্তি। তবে অবশেষে মুক্তি পেল সাহেব বিবি গোলাম-এ টিজার। বিবি অটুটই রয়েছে। আর সত্যি কথা বলতে গেলে ৫৪ সেকেন্ডের এই ছোট টিজারের গোটাটাই মাতিয়ে রেখেছেন বিবি, থুরি স্বস্তিকা মুখোপাধ্যা।

ঘরোয়া বধূর 'বিবিয়ানা' এই ছবির টিজারে স্পষ্ট। সেক্সি লুকে যেমন যৌন লালসাকে উষ্কে দিতে সফল অভিনেত্রী তেমনই লক্ষ্মীমন্ত বধূর রূপে নিষ্পাপ নজরে মন জয় করে নিয়েছেন কয়েক মুহূর্তের টিজারেই। ছবিতে নিজের চেনা স্টাইলেই 'সাহেব' অঞ্জন দত্ত সাসপেন্সটাকে তৈরি করতে সফল । গোলাম ঋত্বিকও নজরকাড়া। তবে ছবিতে কতটা কি হবে জানা নেই তবে ট্রেলরে কিন্তু বিবি-ই হিট।
দীর্ঘদিনের অপেক্ষা সত্যিই কাজে দিয়েছে। এই ছবির টিজার মুক্তি পেতেই দাপিয়ে বেড়াচ্ছে সোস্যাল মিডিয়া ও ইউটিউবে। সেন্সর বোর্ডকে তুষ্ট করতে না পেরে এফক্যাট-এ দ্বারস্থ হয়েছিল ছবির নির্মাতারা। সব মেটাতে মেটাতে সময় লেগে গেল বেশ কিছুটা। প্রথমদিকে এই ছবি চলতি বছরের শুরুতেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এখন তা আগামী ২৬ আগস্ট মুক্তি পেতে চলছে।[(ছবি) যে ১০টি বাংলা ছবিতে যৌনতার ছড়াছড়ি]

তবে একটা সুখবর এফক্যাট-এর নির্দেশ অনুযায়ী, খুব একটা কাটছাঁট করতে হয়নি নির্মাতাদের। ধর্ষণের দৃশ্যের সামান্য ছোট করে, কিছু সংলাপে বিপ শব্দ বসিয়েই মুক্তি পাচ্ছে ছবিটি। একঝলকে দেখে নিন ছবির টিজারটি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications