ভাইজানকে মাত দিলেন কিং খান, এক দিনেই রেকর্ড বুকিং জওয়ানের, ছাপিয়ে গেল সলমন খানের ছবিকে

গদর-২র মেগাহিটের মাঝেই চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে শাহরুখ খানের জওয়ান। অগ্রিম বুকিং শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই রেকর্ড গড়েছে কিং খানের ছবি। ২৪ ঘণ্টায় ৪ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সলমন খানে কিসি কা ভাই কিসি কি জান ছবির রেকর্ডও ভেঙে দিয়েছে ছবিটি।

শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছিল অগ্রিম বুকিং। দুপুর ৩টের মধ্যেই ৪ কোটি টাকারও বেশি প্রায় ১ লক্ষ ১৮ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আর রাত ৯টার মধ্যে ১ লক্ষ ২৪ হাজার টিকিট বিক্রি হয়ে িগয়েছে। শুধু হিন্দি নয় তামিল ভার্সেনেও বিপুল টিকিট বিক্রি হয়েছে জওয়ানের। তামিল ভার্সেনে নাকি ১৫ থেকে ২০ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

Shah Rukh Knan

কয়েক মাস আগেই মুক্তি পেয়েছিল শাহরুখ খানের পাঠান। বক্স অফিসে রেকর্ড কালেকশন। পাঠান সুপার হিট হওয়ার পরেই জওয়ানের শ্যুটিং শেষ করার প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন শাহরুখ খান। পুজোর আগেই মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা জওয়ান। ছবিটিতে ডবল রোলে রয়েছে কিং খান।

কয়েকদিন আগে দুবাইয়ের বুর্জ খলিফায় মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলর। হিন্দি এবং তামিল দুটি ভার্সেনে মুক্তি পাবে ছবিটি। এই প্রথম শাহরুখ খানের ছবিতে দুই দক্ষিণী তারকাকে দেখা যাবে। নয়নতারা এবং বিজয় থালামূর্তি। চেন্নাইয়ে গিয়েও শাহরুখ খান ট্রেলর রিলিজ করেছেন। চেন্নাই এখন রজনী জ্বর থেকে বেরিয়ে জওয়ান জ্বরে কাঁপছে। রেকর্ড হারে বিক্রি হয়ে গিয়েছে শাহরুখ খানের ছবির টিকিট।

গদর-২র সাফল্যের মাঝে শাহরুখ খানের জওয়ান বক্স অফিসে ঠিক মতো দাঁড়াতে পারবে না বলে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু যে হারে িটকিট বিক্রি হচ্ছে তাতে জওয়ান তাতে গদর-২কে টক্কর দিতে শুরু করে দিয়েেছ জওয়ান। অগ্রিম বুকিংয়েই সলমন খানের সিনেমাকে হারিয়ে ফেলেছে। এবার মুক্তির অপেক্ষা। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে জওয়ান। তার আগে প্রচারে কোনও খামতি রাখতে চাইছে না

গদর-২র বিপুল সাফল্যের পর শাহরুখ খানের জওয়ান কতোটা বক্স অফিসে কামাল দেখাতে পারবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শেষে গদর-২ দেখে সানি দেওলকে ফোন করে দীর্ঘ কয়েক বছরের দূরত্ব এক নিমেষে মিটিয়ে ফেলেছেন শাহরুখ খান। পুরোটাই জওয়ানের জন্য বলে মনে করছেন সমালোচকরা। জওয়ান ২-র একটি ডায়লগ নিেয় ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিেয়ছে। যেখানে শাহরুখ খান বলেছেন, 'বেটে কো ছুনে সে প্যাহেলে বাপ েস বাত কর।' শাহরুখ খানের এই ডায়লগ মনে করিয়ে দিয়েছে আরিয়ান খানের গ্রেফতারি কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+