শাহরুখ নাকি হামসকল! ছবি দেখে বোকা বনে যেতে পারেন আপনিও
শাহরুখ নাকি হামসকল! ছবি দেখে বোকা বনে যেতে পারেন আপনিও
প্রথমে দেখলে ধোকা খেয়ে যেতে পারেন আপনিও। কোনওভাবেই তফাত করার জায়গা খুঁজে পাবেন না। শাহরুখ খানের ভক্তরা এমনই এক যুবকের খোঁজ পেয়েছেন, যাঁকে দেখতে অবিকল শাহরুখ খানের মতোই।

ইব্রাহিম কাদরি
নাম ইব্রাহিম কাদরি। শাহরুখের 'হামসকল' এই ইব্রাহিমের টুইটার ও ইনস্টাগ্রামের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইব্রাহিম নিজেও এসআরকের মতো পোশাক ও স্টাইল করে ছবি দিয়েছেন সোশ্যালে।

ইনস্টাগ্রামে ৪.২ লক্ষ ভক্ত
এই মুহূর্তে ইনস্টাগ্রামে ৪.২ লক্ষ ভক্ত রয়েছে ইব্রাহিম কাদরির। একের পর এক ফটোশ্যুট করে যিনি অনুরাগীদের কার্যত মোহগ্রস্থ করে রেখেছেন। কখনও শাহরুখের রইস লুক আবার কখনও জোশ-এর লুকে, তাঁকে শাহরুখে এভারগ্রিন ছবি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের অবতারেও দেখা গিয়েছে। একের পর এক ফটোশ্যুটে ভক্তদের আচ্ছন্ন করে রেখেছেন ইব্রাহিম কাদরি।

কেমন দেখতে ইব্রাহিমকে
শাহরুখের মতনই তাঁর লম্বা চুল, গোফ-দাড়ি, এসআরকের মতোই শার্টের বোতাম খুলে রাখার স্টাইল, কালো লেদারের জ্যাকেট ও চোখে সানগ্লাস। এক ঝলক দেখলে আপনার মনে হবে আপনি শাহরুখের সামনেই দাঁড়িয়ে রয়েছেন। মাথার চুল থেকে পায়ের নখ পুরোটাই যেন শাহরুখের কার্বন কপি।

নেটিজেনদের প্রতিক্রিয়া
ইব্রাহিমের অনুরারীরা তাঁর একের পর এক ছবি দেখে অবাক হচ্ছেন। এক অনুগামী লিখেছেন, 'আমার চোখকে বিশ্বাস করতে পারছি না।' অন্য একজন লেখেন, 'কখনও কখনও বিভ্রান্তি হয়ে যায় তারপর আইডি দেখতে হয়।'

শাহরুখের হামসকল রয়েছেন অনেকে
বেশ কিছু বছর আগে শাহরুখের ভক্তরা আরও এক হামসকলের খোঁজ পান জর্ডনে। পেশায় ফটোগ্রাফার আক্রম অল-ইসওয়ি শাহরুখের ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন। এছাড়াও ২০১৭ সালে জম্মু-কাশ্মীরের বাসিন্দা হায়দার মকবুলের ছবিও নেট দুনিয়ায় ভাইরাল হয়, তাঁর সঙ্গে বলিউড বাদশার মুখের মিল পাওয়া গিয়েছে।

বলিউড থেকে হাওয়া শাহরুখ
২০১৮ সালে আনন্দ এল রাইয়ের 'জিরো' সিনেমায় শেষবারের মতো দেখা গিয়েছিল শাহরুখকে। যেখানে শাহরুখের বিপরীতে ছিলেন অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফ। শাহরুখ এখন সিদ্ধার্থ আনন্দের পাঠান ছবিতে শুটিং শুরু করবেন, এই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। যদিও শাহরুখ নিজে কখনও এই ছবিতে অভিনয় করছেন বলে তা নিশ্চিত করেননি।
ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম












Click it and Unblock the Notifications