‘লাল সিং চাড্ডা’ সিনেমায় শাহরুখ খান ক্যামির চরিত্রে কি অভিনয় করছেন, কী জানালেন আমির?

‘লাল সিং চাড্ডা’ সিনেমায় শাহরুখ খান ক্যামির চরিত্রে কি অভিনয় করছেন, কী জানালেন আমির?

বর্তমানে লাল সিং চাড্ডা সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ভক্তরা। কারণ আর বেশি দিন বাকি নেই ছবি মুক্তি পেতে, মাত্র দুদিন! তারপরেই মুক্তি পাবে এই সিনেমাটি অর্থাৎ ১১ অগাস্ট মুক্তি পাবে লাল সিং চাড্ডা। অভিনেতা সিনেমাটির প্রচারের জন্য এখন ব্যস্ত। এই সিনেমায় বলিউডের বাদশা শাহরুখ খান কী ক্যামির চরিত্রে অভিনয় করবেন। তা নিয়ে জল্পনা তুঙ্গে। অনেকে অনুগামীদের মধ্যে এটি নিয়ে বেঁধেছে অনেক দানা। আদৌ তিনি সিনেমায় থাকবেন তো?

কে কে সিনেমায় অভিনয় করেছেন

কে কে সিনেমায় অভিনয় করেছেন

এই সিনেমায় অভিনয় করেছেন আমির খান, করিনা কাপুর, মোনা সিং, নাগা চৈতন্য-সহ অন্যান্যরা। আজ নয় বহুদিন থেকেই শোনা যাচ্ছে এই সিনেমায় শাহরুখ খান ক্যামির চরিত্রে হাজির হবেন। কানাডিয়ান ফিল্ড সাংবাদিক আলেকজান্দ্রার একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে শাহরুখ খান এখানে ক্যামির চরিত্রে অভিনয় করবেন।

কিং খান সম্পর্কে কী বললেন আমির

কিং খান সম্পর্কে কী বললেন আমির

অদ্বৈত চন্দন পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন কারিনা কাপুর খান, মোনা সিং এবং নাগা চৈতন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিরকে শাহরুখের ক্যামিও সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'শাহরুখ আমার বন্ধু। যখন আমি তাকে বললাম যে আমি এমন একজনকে খুঁজছি যে ভারতে আমেরিকার এলভিসের (প্রিসলি) মতো হবে। ভারতের সবচেয়ে বড় তারকা তিনি। এই জন্যই আমি তোমার কাছে এসেছি।' অভিনেতা জানান, এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি 'হ্যাঁ' বলে দেন।

 কী টুইট করলেন কিংখান

কী টুইট করলেন কিংখান

চলতি বছরের মার্চ মাসে কিং খান 'টুইটারে আস্ক এসআরকে সেশন'-এর আয়োজন করেছিলেন। সেই সময় একজন অনুগামী জানতে চেয়েছিলেন কিং খান লাল সিং চাড্ডা দেখেছেন কিনা? অভিনেতা কিন্তু এপ্রসঙ্গে মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছেন "আরে ইয়ার আমির কেহতা হ্যায় পহেলে পাঠান দিখা!! #পাঠান ।"

লাল সিং চাড্ডা হল টম হ্যাঙ্কস অভিনীত ১৯৯৪ সালের হলিউড ফিল্ম ফরেস্ট গাম্পের অফিসিয়াল হিন্দি রিমেক। ছবিটি প্রযোজনা করেছে Viacom18 Motion Pictures এবং Aamir Khan Productions. ১১ অগাস্ট বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে ছবিটি।

চার বছর ফের পর্দায় আমির

চার বছর ফের পর্দায় আমির

এই ছবির মাধ্যমে চার বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন আমির খান। তাকে শেষ দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ এবং ফাতিমা সানা শেখের সাথে থাগস অফ হিন্দুস্তান ছবিতে। যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই পিরিয়ড ফিল্মটি বক্স অফিসে সাফল্য করতে পারেনি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় সকলে অপেক্ষা করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+