কিং খানের কী দেখা মিলবে 'ব্রহ্মাস্ত্র' সিনেমায়, তা স্পষ্ট জানিয়ে দিলেন বঙ্গতনয়া মৌনি
কিং খানের কী দেখা মিলবে 'ব্রহ্মাস্ত্র' সিনেমায়, তা স্পষ্ট জানিয়ে দিলেন বঙ্গতনয়া মৌনি
হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি! কয়েকদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে 'ব্রহ্মাস্ত্র’ ছবিটি। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি নিয়ে অনেক দিন ধরেই নানান গুঞ্জন চলছে। এটি তৈরি করতে অনেক বছর লেগেছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট, রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, নাগার্জুন ও মৌনি রায়।

কারা কারা অভিনয় করবেন আসন্ন সিনেমায়
ছবিতে খল চরিত্রে রয়েছেন মৌনি। কিন্তু এরই মধ্যে সামনে এসেছে আরেক বড় তারকার ক্যামিও। আসলে, মৌনি রায় সম্প্রতি নিশ্চিত করেছেন। যে ছবিতে শাহরুখ খানের একটি ক্যামিও রয়েছে। মৌনি জানান, ছবিতে শাহরুখের একটি বিশেষ ভূমিকা রয়েছে। যা শুন খুব খুশি হয়েছেন অনুগামীরা।

কোন চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী
'ব্রহ্মাস্ত্র' ছবিতে অন্ধকারের দেবীর চরিত্রে অভিনয় করছেন মৌনী রায়। মৌনি তার ব্রহ্মাস্ত্রের সহ-অভিনেতাদের সম্পর্কে জানিয়েছেন, রণবীর, আলিয়া, বচ্চন স্যার, নাগার্জুন স্যার, শাহরুখ খান স্যারের সাথে কাজ করা বেশ আনন্দের ছিল। যারা ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। ব্রহ্মাস্ত্রের কাজ করতে পেরে আমি ধন্য।

কী জানালেন অভিনেত্রী
নিজের চরিত্র সম্পর্কে মৌনি বলেন, 'জানুন এটাই এখন পর্যন্ত সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছি। আমি এখন পর্যন্ত যে চরিত্রে অভিনয় করেছি তার মধ্যে এটি সবচেয়ে আকর্ষণীয়।

কী জানালেন পরিচালক
পরিচালক অয়ন মুখোপাধ্যায় ইনস্টাগ্রামে 'ব্রহ্মাস্ত্র'-এর একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে রণবীর কাপুরকে আগুনের মাঝে দেখা যাচ্ছে। এই ভিডিওতে আরও বলা হয়েছে যে 'ব্রহ্মাস্ত্র' মুক্তির এখন মাত্র ১০ দিন বাকি। এই ভিডিওটির শেয়ার করার পাশপাশি পরিচালক ক্যাপশনে লিখেছেন, 'বিশ্বাস করতে পারছি না ব্রহ্মাস্ত্র মুক্তির আগে আমাদের কাছে আর মাত্র ১০ দিন আছে।'৯ সেপ্টেম্বর থেকে এটি দর্শকদের জন্য আরও বেশি খুশির সময় হবে। যারা এটি উপভোগ করবেন এবং আশা করি প্রশংসা করবেন! আপনারা যখন ব্রহ্মাস্ত্রকে সম্পূর্ণরূপে দেখবেন তখন আপনাদের খুব ভালো লাগবে। তখন আপনারা খুব আবেগপ্রবণ, স্নায়বিক, উত্তেজনাপূর্ণ, অবিরাম অনুভব করবেন'।












Click it and Unblock the Notifications