রাখির দিন প্রতিবছর 'দিদি' মমতার কাছ থেকে শাহরুখ এই জিনিসটি প্রত্যাশা করেন
২০১৪ সাল থেকে রাখির দিন প্রতিবছর 'দিদি'-র শুভেচ্ছা বার্তার জন্য অপেক্ষা করে থাকেন বলিউডের কিং খান।
পশ্চিমবঙ্গ পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার দৌলতে তথা আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সদের মালিক হওয়ায় 'দিদি'মমতার সঙ্গে শাহরুখের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। ২০১৪ সালে একটি অনুষ্ঠানে রাখির দিন জনসমক্ষে শাহরুখকে রাখিও পরিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই শুরু, ২০১৪ সাল থেকে রাখির দিন প্রতিবছর 'দিদি'-র শুভেচ্ছা বার্তার জন্য অপেক্ষা করে থাকেন বলিউডের কিং খান। আর তাঁর অপেক্ষার অবসান ঘটিয়ে , প্রতিবছরই ঠিক নিয়ম মাফিক শাহরুখকে রাখির 'শুভেচ্ছা' জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
সাম্প্রতিক তাঁর ছবি 'জব হ্যারি মেট সেজল' -এর প্রমোশনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উত্তর দিচ্ছিলেন শাহরুখ। তখনই একটি প্রশ্নের উত্তরে সাংবাদিকদের একথা জানান তিনি। বলিউডের কিং খান জানান, প্রতিবছর রাকির দিন তিনি অপেক্ষা করে থাকেন কখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তিনি রাখির শুভেচ্ছা বার্তা পাবেন। এই বছরও শাহরুখ সেই আশা করে রয়েছেন
বলে জানান।












Click it and Unblock the Notifications