শাহরুখ থেকে দীপিকা পাড়ুকোন, জানেন এই বলিউড তারকাদের প্রথম পারিশ্রমিক কত ছিল
শাহরুখ থেকে দীপিকা পাড়ুকোন, জানেন এই বলিউড তারকাদের প্রথম পারিশ্রমিক কত ছিল
আজ যে বলিউড তারকাদের সম্পত্তির পরিমাণ কয়েক শো কোটি টাকার, দেশে বিদেশে একাধিক সম্পত্তি, সেই বলিউড তারকারা জীবনের শুরুটা করেছিলেন খুবই সাধারণ ভাবে, হাতে পেয়েছিলেন নাম মাত্র বেতন। অথচ তাঁরা জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সংঘর্ষ করেছেন জমিয়ে। সেই শাহরুখ খান থেকে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন তাঁদের প্রথম পারিশ্রমিক কত ছিল আসুন জেনে নেওয়া যাক।

শাহরুখ খান
কোনও অনুষ্ঠান বাড়িতে অতিথিদের স্বাগত জানিয়ে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য পেতেন ৫০ টাকা। এরপর তো সিনেমায় নিজেকে প্রমাণ করার জন্য দিল্লি থেকে আসা এই ছেলেটির সংঘর্ষের কথা সকলেই জানেন। আজ শাহরুখ কোটি টাকার মালিক কিন্তু আজও তিনি তাঁর প্রথম পারিশ্রমিক মনে রেখেছেন।

অক্ষয় কুমার
তাঁর প্রতিটি ছবি ১০০ কোটির ক্লাবে ঘোরাফেরা করে। সেই অক্ষয় কুমার ব্যাংককে ওয়েটার হিসেবে কাজ করার সময়ে ১৫০০ টাকা রোজগার করতেন। তিনিও বলিউডে নিজেকে প্রমাণ করার জন্য বহু পরিশ্রম করেছেন।

অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চনের প্রথম বেতন ছিল মাত্র ৫০০ টাকা। আসলে বলিউডের এই কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন প্রথম জীবনে কলকাতার একটি শিপিং সংস্থায় কাজ করতেন, কিন্তু তাঁর অভিনয়ের দিকে গভীর ঝোঁক ছিল। সেই সংস্থা থেকে অমিতাভ তাঁর প্রথম বেতন পেয়েছিলেন ৫০০ টাকা।

আমির খান
লগান, পিকে, দিল হ্যায় কি মানতা নেহি, থ্রি ইডিয়ট, দাবাং-এর মতো সিনেমায় অভিনয় করা আমির খান প্রথম জীবনে সহযোগী পরিচালক হিসাবে কাজ করতেন। তিনি সেই কাজের জন্য ১০০০ টাকা পেতেন।

সোনম কাপুর
অনিল কাপুরের কন্যা তথা কাপুর পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও সোনম কাপুর সবসময় সংঘর্ষ করেই বড় হয়েছেন জীবনে। তিনি পরিচালক সঞ্জয় লীলা বনশালির সহযোগী হিসাবে কাজ করা শুরু করেন। এটা শোনা গিয়েছে যে তিনি সেই সময় মেট্রো করে যাতায়াত করতেন এবং সোনম প্রথম বেতন হিসাবে তিন হাজার টাকা হাতে পেয়েছিলেন।

হৃত্ত্বিক রোশন
নিজের প্রথম কষ্টার্জিত টাকার অঙ্ক ছিল ১০০। সেদিন থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছেন হৃত্ত্বিক। আজ নিজের দমে মুম্বইয়ের অভিজাত এলাকায় ১০০ কোটি টাকার বাড়ি কিনেছেন তিনি। তাঁর অভিনয়ে মুগ্ধ গোটা বলিউড।

প্রিয়াঙ্কা চোপড়া
প্রাক্তন মিস ওয়ার্ল্ড শুধু বলিউডেই নয় এখন রাজ করছেন হলিউডেও, তবে পুরোটাই নিজের চেষ্টায়। তাঁর প্রতিটি ইনস্টাগ্রাম পোস্টের জন্য ১ কোটি ৮০ লাখ টাকা আয় প্রিয়াঙ্কা চোপড়ার। কেরিয়ারের শুরুতে প্রথম অ্যাসাইনমেন্টের জন্য পেয়েছিলেন মাত্র ৫ হাজার টাকা।

কঙ্গনা রানাওয়াত
আজ তিনি অভিনয়ের স্বীকৃতি হিসেবে পাচ্ছেন জাতীয় পুরস্কার, পদ্মশ্রী। কিন্তু কেরিয়ারের শুরুতে মডেল হিসেবে তাঁর প্রথম রোজগার ছিল ৮ হাজার টাকা। বিতর্কের পাশাপাশি কঙ্গনার অভিনয় বলিউডে যথেষ্ট প্রশংসার দাবি রাখে।

দীপিকা পাড়ুকোন
বর্তমানে এক-একটা ছবির জন্য নাকি তাঁর পারিশ্রমিক কোটি টাকার ওপর। কিন্তু হাতে পাওয়া প্রথম রোজগারের অঙ্ক ছিল মাত্র ২ হাজার টাকা।












Click it and Unblock the Notifications