'জিরো' ফ্লপ হলে কী করবেন শাহরুখ! জবাবে চমক দিলেন 'কিং খান'

২০১৮ সালের 'খানদানি' বিপর্যয় ঘটতে দেখেছে বলিউড! সলমন, আমিরের মতো 'খান' -এরা ২০১৮ সালে বক্স অফিসের লডা়ইয়ে টিকে থাকেত পারেনি।

২০১৮ সালের 'খানদানি' বিপর্যয় ঘটতে দেখেছে বলিউড! সলমন, আমিরের মতো 'খান' -এরা ২০১৮ সালে বক্স অফিসের লডা়ইয়ে টিকে থাকেত পারেনি। 'রেস থ্রি' থেকে 'ঠগস অফ হিন্দোস্তান' ফ্লপের খাতায় চলে যায়। বছরের শেষে এবার নজর রয়েছে কিং খান শাহরুখের ওপর। বলিউডের খানদের মর্যাদা ধরে রাখার কাণ্ডারী এখন শাহরুখ খান। তাঁর 'জিরো' ছবিটি মুক্তে পেতে চলেছে ২১ ডিসেম্বর।

জিরো বক্স অফিসে না চললে কী করবেন শাহরুখ! জবাবে চমক দিলেন কিং খান

শাহরুখের কেরিয়ারে একাধিক ছবি গত কয়েক বছরে সেভাবে ব্যবসা করতে পারেনি। 'জিরো' কি ফের একবার কিং খানকে সেরা'হিরো'-র তকমা ফিরিয়ে দিতে পারবে? এটিই এখন লাখ চাকার প্রশ্ন। প্রশ্ন উঠছে 'জিরো' যদি ফের মুখ থুবড়ে পড়ে বক্স অফিসের যুদ্ধে তাহলে কী করবেন শাহরুখ? জবাবে কিং খান বলছেন, '..যে জিনিস আমি পরিবর্তন করতে পারব না তা নিয়ে ভেবে কী লাভ? যদি মানু,ষ মনে করে জিরো আমারা জন্য গুরুত্বপূর্ণ ফিল্ম তাহলে সেটা তাঁদের ভাবনা। ... ভগবান ক্ষমা করুন, যদি জিরো না চলে কী হবে তাতে? হয়তো আগামী ছয় থেকে ১০ মাসের জন্য আমি কাজ পাব না। তবে যদি আমার শিল্পভাবনায় আমি ভালো হই, তাহলে আমি কাজ করতেই থাকব।'

'বাজিগর' ছবিতে শাহরুখ খানের একটি বিখ্যাত সংলাপ ছিল, যেখানে তিনি বলেন 'হার কে জিতনেওয়ালোকো বাজিগর ক্যহতে হ্যয়! ' আপাতত বেশ কয়েকটি ফ্লপ ছবির পর যদি 'জিরো'র হাত ধরে ফের একবার শাহরুখ ফিরে আসতে পারেন, তাহলে হয়তো তাঁর বিশাল ভক্তকূল সেই সংলাপেই বাদশার স্তূতি করবেন! তবে আপাতত গোটাটাই সময়ের অপেক্ষা। এই সমস্ত কিছুর উত্তর দিতে চলেছে ২১ ডিসেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+