দুর্নীতি মামলায় ইডির সমন পেলেন নাইট রাইডার্স মালিক শাহরুখ খান
ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট ভাঙার অভিযোগে ইডির সমন পেলেন বলিউড বাদশা তথা কলকাতা নাইট রাইডার্স মালিক শাহরুখ খান।
ফেমা বা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট ভাঙার অভিযোগে ইডির সমন পেলেন বলিউড বাদশা তথা কলকাতা নাইট রাইডার্স মালিক শাহরুখ খান। সশরীরে শাহরুখকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ হল, নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের বেশ কিছুটা শেয়ার বাজার দরের চেয়ে কম দামে বিক্রির অভিযোগ উঠেছে শাহরুখ খানের বিরুদ্ধে। যার ফলে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট তথা ফেমা অনুযায়ী ৭৩.৬০ কোটি টাকা ক্ষতি হয়েছে।

জানা গিয়েছে, ২০০৮-০৯ সাল নাগাদ মরিশাসের একটি সংস্থাকে বাজারের থেকে কম দামে শেয়ার বিক্রি করেন শাহরুখ। তাই নিয়ে শাহরুখ, গৌরী খান, জুহি চাওলাকে কারণ জানাতে বলে ইডি। কারণ গৌরী নাইট রাইডার্সের আর এক মালিক।
এরপরই মামলার নিষ্পত্তি করতে শাহরুখকে ডেকে পাঠিয়েছে ইডি। আগামী ২৩ অগাস্ট শাহরুখকে ইডির সামনে হাজিরা দিতে হবে।












Click it and Unblock the Notifications