কাল হল ১৮ লক্ষ টাকার ঘড়ির বাক্স, মুম্বই বিমান বন্দরে আটক শাহরুখ খান

মুম্বই বিমান বন্দরে শাহরুখ খানকে আটক করল শুল্ক দফতরের আধিকারিকরা,

দুবাই থেকে ফেরার সময় মুম্বই বন্দরে অভিনেতা শাহরুখ খানকে আটক করে শুল্ক দফতর। জানা গিয়েছে, শাহরুখ খানের কাছে ১৮ লক্ষ টাকা ঘড়ির বাক্স ছিল। তার জন্য কিং খানকে ৬ লক্ষ ৮৩ হাজার টাকা জরিমানা দিতে হয়। জরিমানা দেওয়ার পরেই তাঁকে শুল্ক দফতর থেকে ছেড়ে দেওয়া হয় বলে সূত্রের খবর।

মুম্বই বিমানবন্দরে আটক কিং খান

মুম্বই বিমানবন্দরে আটক কিং খান

জানা গিয়েছে পাঠান অভিনেতা দুবাইয়ের শারজা আন্তর্জাতিক বইমেলা উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি শনিবার মুম্বই ফেরেন। সূত্রের খবর, মুম্বই বিমান বন্দরে শুল্ক দফতরের আধিকারিকরা শাহরুখ খানকে আটক করেন। তাঁর কাছে অত্যন্ত দামি ঘড়ির বাক্স থাকার জন্যই তাঁকে আটক করা হয়েছে। মুম্বইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রের খবর, শাহরুখ খান শুল্ক আধিকারিকদের সহযোগিতা করেন। নিয়ম অনুযায়ী কাজ করেন। ছয় লক্ষ ৮০ হাজার টাকা তিনি জরিমানা দেন। সহযোগিতা করার জন্য বেশিক্ষণ তাঁকে শুল্ক দফতরের আধিকারিকরা আটক করে রাখেনি। বিমান বন্দর থেকে বেরিয়ে তিনি নিজের গাড়িতে উঠে যান। শুল্ক দফতরের আধিকারিকদের আটকের প্রসঙ্গে এখনও পর্যন্ত অভিনেতা কোনও প্রতিক্রিয়া জানাননি।

শারজায় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ

শারজায় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ

ব্যক্তিগত চাটার্ড বিমানে শাহরুখ খান শারজা আন্তর্জাতিক বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহরুখ খান। দুবাইয়ে শাহরুখ খানকে নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতো। উদ্বোধনী অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবনের বেশ কিছু ঘটনা শেয়ার করে কিং খান দর্শকদের মন জয় করে নেন। তিনি নিজের বাবা-মা সম্পর্কে একাধিক কথা দর্শকদের বলেন।

বক্তব্যে উঠে এল ব্যক্তিগত জীবন

বক্তব্যে উঠে এল ব্যক্তিগত জীবন

শারজায় আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহরুখ খান বলেন, 'এখন যদি মা আমাকে দেখতেন, সবার প্রথমেই বলতেন তুমি এত রোগা হয়ে গেলে কী করে? নিজের একটু যত্ন নাও। নিজের ওজন বাড়াও। মুখটা একদম শুকিয়ে গিয়েছে। গালগুলো ঢুকে গিয়েছে।' শাহরুখ খানের মুখ থেকে এহেন মন্তব্যে দর্শক মহলে হাসির রোল ওঠে। পাশাপাশি তিনি বলেন, 'বাবা-মা আমার সাফল্য দেখতে পেয়ে খুশি হতেন। গৌরী যেভাবে আমার তিন সন্তানকে মানুষ করেছেন, তা দেখতে পেলে আমার বাবা-মা গর্ব অনুভব করতেন।'

পুরস্কৃত শাহরুখ খান

পুরস্কৃত শাহরুখ খান

শাহরুখ খানকে শারজা গ্লোবাল আইকন অফ সিনেমা অ্যান্ড কালচারাল ন্যারেটিভ পুরস্কারে সম্মানিত করা হয়। মাদক কাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ান খানের জড়িয়ে যাওয়ার সময় চাপে ছিলেন তিনি। পাঠান সিনেমার ছবির শুটিংও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিলেন। মাদক কাণ্ড থেকে আরিয়ান পুত্রের নাম সরে যাওয়ার পর থেকে স্বাভাবিক ছন্দে চলে আসে কিং খানের জীবন। দীপিকা পাডুকোন ও জন আব্রাহমের সঙ্গে তাঁর পাঠান সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে পাঠান সিনেমার জন্য শাহরুখ খান এইট প্যাক অ্যাবস তৈরি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+