ছেলে ঘরে ফিরতেই কাজে ফিরলেন শাহরুখ, ফের শ্যুটিং ফ্লোরে ফিরছেন বাদশাহ
ছেলে ঘরে ফিরতেই কাজে ফিরলেন শাহরুখ, ফের শ্যুটিং ফ্লোরে ফিরছেন বাদশাহ
আরিয়ানকে বাড়িতে নিরাপদে পৌঁছে দিয়ে নিজের কাজে ফিরে গেলেন শাহরুখ খান। ছেলে গ্রেফতার হওয়ার পরেও শ্যুটিং জারি রেখেছিলেন তিনি। কিন্তু জামিনের আবেদন খারিজ হতে থাকার পর আর নিজেকে ঠিক রাখতে পারেননি শ্যুটিং থেকে বিরতি নিয়েছিলেন তিনি। আজ ছেলে নিয়ে বাড়ি ফিরে আসেন তিনি। তার পরেই ফের কাজ শুরু করে দিয়েছেন। এতটাই প্রফেশনাল তিনি।

শ্যুটিং ফ্লোরে ফিরছেন শাহরুখ
সকাল সকাল ছেলেকে আনতে আর্থার রোড জেলে পৌঁছে গিয়েছিলেন শাহরুখ খান। আরিয়ানকে ছাড়ার জন্য ভোর পাঁচটা থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল জেলকর্তৃপক্ষ। মুক্তি দিতে দিতে ১১টা বেড়ে যায়। ১২টা নাগাদ ছেলেেক নিয়ে মন্নতে ফিরে আসেন শাহরুখ খান। ছেলেকে ঘরে পৌঁছে দিয়েই তিনি শ্যুটিং ফ্লোরে ফিরে গিয়েছেন বলে খবর। যশ রাজ ফিল্মসের পাঠান ছবিতে অভিনয় করছেন শাহরুখ। সেই ছবির শ্যুটিংয়ে অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই তাঁর স্পেনে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ৩ অক্টোবরেই আরিয়ান গ্রেফতার হয়।তারপরেই সেই শ্যুটিং স্থগিত রেখেছিলেন তিনি। জানা গিয়েছে নভেম্বর থেকেই শ্যুটিং শুরু করছেন অভিনেতা। একটি দক্ষিণ ভারতীয় সিনেমাতেও শ্যুটিং করছেন তিনি।

ছেলের জন্মদিনের পরেই শ্যুটিং শুরু
নভেম্বর মাসের প্রথমের শাহরুখ খানের জন্মদিন। ২ নভেম্বর শাহরুখের জন্মদিন। তারপরেই আবার রয়েছে আরিয়ানের জন্মদিন। ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিন। আবার দীপাবলিও রয়েছে এই সময়ে। কাজই নভেম্বর মাসের প্রথমে মন্নতে উৎসবের মেজাজ। এবার একটু বেশি স্পেশাল হতে চলেছে শাহরুখ এবং আরিয়ানের জন্মদিন। অন্যদিকে সুহানাও আসছে নিউ ইয়র্ক থেকে। যদিো এবারে জন্মদিনে বেশি উচ্ছ্বাস এবং উন্মাদনা চান না শাহরুখ। বড় একটা ধকল গিয়েছে গোটা পরিবারের উপর দিয়ে। এমনকী দীপাবলি এবং আরিয়ান খানের জন্মদিনও খুব ধুমধাম করে পালন করতে চাইছেন না শাহরুখ খান। সূত্রের খবর শ্যুটিং শুরু করার আগে পরিবারের সঙ্গে কিছু সময় কাটাতে চাইছেন তিনি।

স্পেন যাওয়ার আগে দেশের শ্যুটিং শুরু করবেন
যশরাজ ফিল্মসের পাঠান ছবির শ্যুটিংয়ের জন্য স্পেনে যেতে হবে শাহরুখকে। তাই তিনি চাইছেন সেখানে যাওয়ার আগে দক্ষিণ ভারতীয় ছবি অটলির যে সব শ্যুটিং দেশে হবে সেগুলি সেরে যেতে। মুম্বইয়েই তার জন্যশ্যুটিং করবেন শাহরুখ খান। পাঠান ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন দীিপকা পাড়ুকোন, জন আব্রাহাম। স্পেন ছাড়াও রাশিয়াতে হবে ছবির শ্যুটিং। এছাড়াও রাজকুমার হিরানির ছবিতেও অভিনয় করবেন শাহরুখ খান। সেই ছবিতে তপসী পান্নুর সঙ্গে অভিনয় করবেন তিনি। শাহরুখ খানের আগের কয়েকটি ছবি বক্স অফিসে তেমন চলেনি।

পরিবারকে সময় দিতে চান শাহরুখ
শুটিংয়ে ফেরার আগে শাহরুখ খান পরিবারকে কিছু সময় দিতে চান। বিশেষ করে আরিয়ান খানের সঙ্গে কিছুটা সময় কাটােত চান। মাদক কান্ডে গ্রেফতারির পর একটা বড় ঝড় বয়ে গিয়েছে আরিয়ানের উপর দিয়ে। ছেলেকে মানসিক দিক থেকে সামাল দিতে বাবা হিসেবে তাঁর িকছুটা সময় দেওয়া জরুরি বলে মনে করেন শাহরুখ। সেকারণে ছবির কাজে েফরার আগে পরিবারকে সময় দিতে চান তিনি। তাই নভেম্বরের শেষ থেকেই শাহরুখ কাজ শুরু করতে চলেছেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications