মুম্বই প্রমোদতরী মাদক কাণ্ডে এনসিবি ক্লিনচিট দিল শাহরুখ–পুত্র আরিয়ান খানকে
মুম্বই প্রমোদতরী মাদক কাণ্ডে এনসিবি ক্লিনচিট দিল শাহরুখ–পুত্র আরিয়ান খানকে
মুম্বই মাদক কাণ্ডে অবশেষে ক্লিনচিট পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। শুক্রবার বলিউড সুপারস্টার শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাহামের জন্মদিনের দিনই মুম্বই প্রমোদতরী মাদক কাণ্ডে এনসিবির থেকে ক্লিনচিট পেলেন আরিয়ান খান।

আরিয়ানের ফোন চ্যাটেও সেই ধরনের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। তাই তদন্ত চলাকালীন শাহরুখ পুত্রের ফোন কেন বাজেয়াপ্ত করা হয়েছিল, কেনই বা ফোনের মেসেজ কেন দেখা হয়েছিল? আদালতের কাছে সদুত্তর দিতে পারেনি এনসিবি। জানা গিয়েছে, এনসিবি অভিযানের সময় কোনও ভিডিও রেকর্ডিং করা হয়নি। অর্থাৎ অভিযুক্তদের থেকে মাদক উদ্ধার হয়েছে! এমনটা আদালতকে দেখাতে পারবে না এনসিবি।
মুম্বই মাদক কাণ্ডে এনসিবির চার্জশিটে আরিয়ান খানের নাম নেই। এছাড়াও এই কাণ্ডে যুক্ত চারজন অভিযুক্তের নামও চার্জশিটে নেই। গত বছরের অক্টোবরের গোড়ার দিকে মুম্বই প্রমোজতরী মাদক কাণ্ডে গ্রেফতার হন আরিয়ান খান। একাধিক আদালতের শুনানি, প্রচুর নাটক ও দীর্ঘ ২৬ দিন জেলে থাকার পর বম্বে হাইকোর্ট ২৮ অক্টোবর তাঁকে জামিন দেন। তবে আরিয়ান জেল থেকে ছাড়া পান ৩০ অক্টোবর, বাবা শাহরুখের জন্মদিনের দু'দিন আগে।












Click it and Unblock the Notifications