ইদে 'খান ধামাকা'! শাহরুখ-সলমনকে একসঙ্গে দেখা যাবে এই ভিডিও-তে
সামনেই ইদ। একথা সকলেই জানেন যে ইদে আসতে চলেছে ভাইজান সলমনের ছবি 'রেস থ্রি'। ১৫ জুনে মুক্তি পেতে চলা ছবি ' রেস থ্রি' নিয়ে উচ্ছসিত সলমন ভক্তরা। তবে , ইদে খুশির খবর রয়েছে শাহরুখ ভক্তদের জন্যও।
সামনেই ইদ। একথা সকলেই জানেন যে ইদে আসতে চলেছে ভাইজান সলমনের ছবি 'রেস থ্রি'। ১৫ জুনে মুক্তি পেতে চলা ছবি ' রেস থ্রি' নিয়ে উচ্ছসিত সলমন ভক্তরা। তবে , ইদে খুশির খবর রয়েছে শাহরুখ ভক্তদের জন্যও। এই সময়ে শাহরুখ খানের ছবি 'জিরো'-র টিজার আসছে। টিজারে রয়েছে বিশেষ চমক।

জানা গিয়েছে, 'জিরো' ছবির টিজারে দেখা যাবে সলমন খান ও শাহরুখ খানকে। ফলে এবছর ইদে ফের একবার ডব ধমাকা, ভাইজান ও কিং খান ভক্তদের জন্য। গতবছর ইদেও সলমন -শাহরখকে একসঙ্গে দেখা গিয়েছে । সেসময়ে মুক্তি পেয়েছিল 'টিউবলাইট', সেই ফিল্মেই দেখা গিয়েছিল দুই তারকাকে। তাও একটি বিশেষ। দৃশ্যে। তবে 'জিরো'-তে সলমন কোন ভূমিকায় আসছেন তা বলা হয়নি নির্মাতাদের তরফে। যদিও 'জিরো'-তে সলমনের অভিনয়ের বিষয়টি নিয়েও কোনও মন্তব্য করা হয়নি। তবে সলমনকে এই ছবিতে ক্যামিও-র চরিত্রেই দেখা যাবে বলে খবর।
উল্লেখ্য, শাহরুখ খানের 'জিরো' ছবিতে অভিনয় করছেন অনুষ্কা ও ক্যাটরিনা। আনন্দ এল রাইয়ের ছবির টিজারে থাকছে আরও বেশ কিছু চমক। তবে টিজারটি কতক্ষণের হবে, বা তাতে কী থকবে তা জানা যায়নি। বছরের শেষে মুক্তি পেতে চলেছে এই ছবি। অন্যদিকে , সলমনের 'রেস থ্রি'-তে রয়েছেন জ্যাকলিন,ববি দেওল, অনিল কাপুরের মতো স্টাররা। সবমিলিয়ে এবার জমজমাট ইদের আশায় সলমন-শাহরুখ ভক্তরা।












Click it and Unblock the Notifications