অ্যাডভান্স বুকিংয়ে রেকর্ড গড়ল শাহরুখের 'পাঠান', ৫ লক্ষ অগ্রিম টিকিট বিক্রি

হল বুকিংয়ে কয়েকশো কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখ খান

মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখ কানের পাঠান। কয়েকশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে হল বুকিংয়ে। অ্যাডভান্স বুকিংয়েও রেকর্ড গড়েছে পাঠান। ৫ লক্ষ টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছে। বলিউডের তারকারাও এই নিয়ে শাহরুখ খানকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। একাধিক জায়গায় হল ভাঙচুরের ঘটনা ঘটলেও দর্শক মহলে কিন্তু পাঠান দেখার কৌতুহল রয়েছে

 আজই মুক্তি পাঠানের

আজই মুক্তি পাঠানের

আজই মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা পাঠান। দীর্ঘ কয়েক বছর ধরে শুটিং চলার পর অবশেষে শাহরুখ অনুগামীরা ফের বড় পর্দায় দেখতে পাবেন কিং খানকে। ছবির ট্রেলের এবং গান রিলিজের পর থেকেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। বিশেষ করে ছবিতে একটি গানে দিপীকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি পরা নিয়ে শোরগোল শুরু করেছেন বিজেপি নেতারা। তাঁরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এই নিয়ে শাহরুখের ছবি বয়কটের ডাকও দেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যেও ২৫ জানুয়ারি অবশেষে সিনেমাহলে মুক্তি পাচ্ছে পাঠান।

 অগ্রিম বুকিংয়ে রেকর্ড

অগ্রিম বুকিংয়ে রেকর্ড

পাঠান নিয়ে বিতর্ক হলেও শাহরুখকে দেখার আগ্রহ দমিয়ে রাখতে পারছেন না দর্শকরা। অগ্রিম বুকিংয়ে ইতিমধ্যেই রেকর্ড গড়ে ফেলেছে পাঠান। ৫ লক্ষ অগ্রিম টিকিট বিক্রি হয়ে গিয়েছে এরই মধ্যে। দর্শকদের চাহিদা দেখে সকাল ৬টা থেকে শো শুরু হয়েছে একাধিক মেট্রো শহরে। ইতিমধ্যেই একাধিক হলের ৮০ শতাংশ আসন ভরে গিয়েছে। অর্থাৎ মুক্তির আগেই হাউস ফুল পাঠান। গোটা দেশে ৫০০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে পাঠান। সকাল থেকেই দর্শকদের উৎসাহের সীমা নেই। আগামীকাল ২৬ জানুয়ারি আরও হাউস ফুল থাকবে সিনেমা হল গুলি। কারণ আগামী কালের অধিকাংশ টিকিটই বিক্রি হয়ে গিয়েছে।

পাঠান বিতর্ক

পাঠান বিতর্ক

পাঠান ছবির গান রিলিজ করতেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। পাঠান ছবিতে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে একাধিক বিকিনি এবং মনোকিনিতে দেখা গিয়েছে। তাতে শালীনতার মাত্রা ছাড়িয়েছেন দীপিকা এই নিয়ে প্রশ্ন তুলেছে এক মহল। যা ভারতীয় সংস্কৃতির নয় বলে আপত্তি তুলেছেন সংরক্ষণশীলরা। সেই সঙ্গে গেরুয়া রঙের বিকিনি পরা নিয়েও আপত্তি জানিয়েছেন গেরুয়া শিবিরের নেতারা। মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশে একাধিক জায়গায় বিজেপি নেতারা পাঠান বয়কটের ডাক দিয়েছেন।

একাধিক জায়গায় সিনেমা হল ভাঙচুর

একাধিক জায়গায় সিনেমা হল ভাঙচুর

পাঠান ছবির মুক্তির আগে থেকেই খবরের শিরোনামে। তাতে ভালই হয়েছে শাহরুখের। সিনেমা মুক্তির আগেই হিট করে গিয়েছে। এদিকে অনেক জায়গাতেই সিনেমা হল ভাঙচুরের খবর আসছে। পাঠান ছবি নিয়ে অসমে সিনেমা হল ভাঙচুর করেছিলেন বজরং দলের সমর্থকরা। গুয়াহাটিতে ঘটেছিল সেই ঘটনা। তারপরে শাহরুখ নিজে ফোন করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে কথা বলেন। হিমন্ত বিশ্বশর্মা আবার প্রথমে শাহরুখকে চিনি না বলে বিতর্ক উস্কে দিয়েছিলেন। পরে আবার নিজেই জানান শাহরুখ খানের সঙ্গে তিনি কথা বলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+