'দেবদাস'-এর পর আবার ফিরছে সঞ্জয়লীলা-শাহরুখ জুটি! ছবির গল্প কি ফের ইতিহাস কেন্দ্রিক, জল্পনা তুঙ্গে

প্রায় শেষের পথে শাহরুখের 'জিরো' ছবির শ্যুটিং। এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছিল, শাহরুখ নাকি তাঁর পরবর্তী ছবি প্রায় পাকা করে ফেলেছেন। এবিষয়ে উঠে আসছিল নভশ্চর রাকেশ শর্মার বায়োপিকের কথা।

প্রায় শেষের পথে শাহরুখের 'জিরো' ছবির শ্যুটিং। এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছিল, শাহরুখ নাকি তাঁর পরবর্তী ছবি প্রায় পাকা করে ফেলেছেন। এবিষয়ে উঠে আসছিল নভশ্চর রাকেশ শর্মার বায়োপিকের কথা। জানা গিয়েছিল, আমিরকে সরিয়ে রাকেশ শর্মার বায়োপিকে থাকবার কথা ছিল শাহরুখের। তবে শোনা যাচ্ছে , রাকেশ শর্মার বায়োপিক নয় , শাহরুখের পরবর্তী ছবি সম্ভবত আসছে সঞ্জয়লীলা বনশালীর হাত ধরে।

দেবদাস-এর পর আবার ফিরছে সঞ্জয়লীলা-শাহরুখ জুটি! ছবির গল্প কি ফের ইতিহাস কেন্দ্রিক, জল্পনা তুঙ্গে

সূত্রের দাবি, শাহরুখের সঙ্গে এই মুহুর্তে আলোচনার পর্যায়ে রয়েছেন শাহরুখ খান। শোনা যাচ্ছে , সঞ্জয়লীলা বনশালী আবারও একটি ঐতিহাসিক কাহিনি নিয়ে ছবি তৈরি করতে চলেছেন। যে ছবিতে আবারও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে শাহরুখের। আপাত দুজনের মধ্যে ডেট নিয়ে কথাবার্তা চলছে।

যদি সবকিছু ঠিকঠাক থাকে, আবারও দেবদাস ছবির পর শাহরুখ-সঞ্জয়লীলা বনশালী জুটি ফিরতে চলেছেন। এবার সাহিত্য নয়, গোটা ছবিই তৈরি হতে চলেছে ঐতিহাসিক প্রেক্ষাপটে। উল্লেখ্য, কয়েক মাস আগেই সঞ্জয়লীলা বনশালীর ছবি 'পদ্মাবত'কে নিয়ে বেশ উত্তাল হয় দেশ ও দেশের রাজনীতি। রাজপুত ইতিহাসের পটভূমিতে রচিত মালিক মুহম্মদ জয়সির লেখা কবিতা অবলম্বনে ওই ছবিটি তৈরি হয়। ছবি ঘিরে আপত্তি জানায় রাজপুত সম্প্রদায়। আর তার ফলেই দেশের বিভিন্ন প্রান্তে জ্বলে ওঠে হিংসার আগুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+