শাহরুখ খানের কলেজের মার্কশিট ভাইরাল সোস্যাল মিডিয়ায়

ছবি মুক্তি পাক না পাক তবে প্রচারের আলোয় সবসময়ই থাকেন শাহরুখ খান। এবার অবশ্য একটা মজার কারণে ফের খবরে চলে এলেন শাহরুখ।

বলিউডের কিং খানের জনসংযোগ দক্ষতা প্রশ্নাতীত। হিন্দি হোক বা ইংরাজি যে কোনও ভাষায় সাবলীলভাবে নিজের কথা সামনের মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। তার ছবি মুক্তি পাক না পাক তবে প্রচারের আলোয় সবসময়ই থাকেন শাহরুখ খান। এবার অবশ্য একটা মজার কারণে ফের খবরে চলে এলেন শাহরুখ।

শাহরুখের হংসরাজ কলেজে ভর্তির সময়ের অ্যাডমিশন ফর্ম ভাইরাল হল সোস্যাল মিডিয়ায়। একটি জনপ্রিয় ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দিল্লি বিশ্ববিদ্যাল টাইমস-এর একটি ছাত্রদের পরিচালিত অনলাইন পোর্টালে শাহরুখ খানের এই অ্যাডমিশন ফর্মটি প্রকাশ হতেই মূহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।

এই অ্যাডমিশন ফর্মে দেখা যাচ্ছে বি এ অনার্স পরীক্ষায় ইংরাজিতে ৫১ নম্বর পেয়েছেন শাহরুখ। যদিও এই ফর্মটির উৎস বা সত্যতা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে ওই পোর্টালের তরফে জানানো হয়েছে যে ফর্মটি আসল। এবং ফর্মটি এই কারণেই প্রকাশ করা হয়েছে যাতে পড়ুয়ারা বুঝতে পারে যদি কেউ পরিশ্রম করে এবং নিজের লক্ষ্য স্থির রাখে তাহলে পরীক্ষায় প্রাপ্ত নম্বরই শেষ কথা নয়। পড়ুয়াদের উৎসাহ দিতেই এই ফর্মটি তারা পোর্টালে প্রকাশ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+