(ভিডিও) শাহরুখ খানের বাড়ি 'মন্নত' ভুতুড়ে?
বলিউড হোক বা হলিউড, সবসময় ভূতের সিনেমায় দেখবেন ভূতেরা বড় বড় বাড়ি বা বাংলোয় থাকতে ভালবাসে। শাহরুখ খানের বাড়ি 'মন্নত' রাজপ্রাসাদই বটে। সম্প্রতি শোনা যাচ্ছে 'মন্নত'-এও নাকি ভূতের ছায়া পড়েছে।
বলিউড হোক বা হলিউড, সবসময় ভূতের সিনেমায় দেখবেন ভূতেরা বড় বড় বাড়ি বা বাংলোয় থাকতে ভালবাসে। শাহরুখ খানের বাড়ি 'মন্নত' রাজপ্রাসাদই বটে। সম্প্রতি শোনা যাচ্ছে 'মন্নত'-এও নাকি ভূতের ছায়া পড়েছে। সুপারস্টারের বাড়িতে নানারকম ভৌতিক ঘটনা ঘটছে।
শাহরুখ নিচে অবশ্য নিজে আগে বলেছেন তিনি ভূত-প্রেত আত্মায় বিশ্বাস করেন না। কিন্তু সম্প্রতি নিজের বাড়িতে তিনিও ভূত দেখতে পেয়েছেন। তাতে ভয়ও পেয়েছেন তিনি।
ইতিমধ্যেই নিশ্চিত আকাশকুসুম চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন আপনি। অত কল্পনার কিছু নেই। পরিচয় করে নিন শাহরুখের বাড়ির এই ভূতের সঙ্গে। এই ভূত হল শশী ওরফে অনুষ্কা শর্মা। ফিলাওরি-র প্রচারে শাহরুখের বাড়িও ছাড়েননি অনুষ্কা।
এই ভিডিওতে শশী শাহরুখ খানের জন্য নিজের ভালবাসার কথা জাহির করেন। তবে শশীকে দেখতে না পেলেও শাহরুখও তাকে জবাব দেয় গলাটা বড়ই মিষ্টি তাই শিগগিরই তাকে দেখার অপেক্ষায় রইলেন। শশী জানিয়ে দেন ২৪ মার্চ সিনেমা হলে তিনি দেখা করতে আসবেন।
শাহরুখ খানের বিপরীতেই প্রথম ছবি রব দে বনা দি জোড়ি ছবিতে অভিনয় করেছিলেন অনুষ্কা। তারপর যব তক হ্যায় জান। এখন তো দুজনের একেবারে গলায় গলায় বন্ধুত্ব। তাই বন্ধু অনুষ্কার ছবির প্রচারে এগিয়ে এলেন শাহরুখও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications