'ডন' বেশে আসছেন কিং খান! ছবির নামেই বড় চমক
বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে কিং খান অভিনীত একাধিক ছবি। একের পর এক বিগ বাজেট ছবির ব্যর্থতা শুধু যে তাঁর স্টারডমেই প্রভাব ফেলেছে তা নয়, ব্র্যান্ড শাহরুখ খানও খানিকটা ধাক্কা খাচ্ছে বলে সূত্রের দাবি।
বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে কিং খান অভিনীত একাধিক ছবি। একের পর এক বিগ বাজেট ছবির ব্যর্থতা শুধু যে তাঁর স্টারডমেই প্রভাব ফেলেছে তা নয়, ব্র্যান্ড শাহরুখ খানও খানিকটা ধাক্কা খাচ্ছে বলে সূত্রের দাবি। এমন এক পরিস্থিতিতে ফের একবার বলিউডে নিজের দাপট দেখাতে মুখিয়ে রয়েছেন 'বাজিগর' শাহরুখ!

বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, শাহরুখ খান 'জিরো' ছবির ব্যর্থতা কাটিয়ে উঠতে চেয়ে তড়িঘড়ি শুরু করে দিয়েছেন রাকেশ শর্মা বায়োপিকের শ্যুটিং। শুধু তাই নয় ফারহান আখতারের সঙ্গে এবার 'ডন ৩' তেও দেখা যাবে শাহরুখকে। আর এদিন স্পষ্ট হয়ে গেল শাহরুখের ছবির নাম, ছবির নাম 'ডন: দ্য ফাইনাল চ্যাপ্টার'।
২০০৬ সালে প্রথমবার 'ডন' ছবির রিমেক দিয়ে শুরু এই সিরিজ। এরপর 'ডন ২'। তবে 'ডন' এর মত হইচই ফেলে দিতে ব্যর্থ হয়েছে 'ডন ২'। এবার দেখার পর পর একাধিক ফ্লপের পর , ফের একবার বলিউডে ফিরে 'বাজিগর' ভক্তকূলকে মাত করেত পারেন কিনা! ভক্তদের আশা শাহরুখের পরবর্তী ব্লকবাস্টার হিসাবেই আসতে চলেছে 'ডন ৩'।












Click it and Unblock the Notifications