শাহরুখের এই এই ছবি দিয়েই সৌদি আরবে বলিউড সিনেমার শুটিং শুরু হচ্ছে

গত চারবছর ধরে শাহরুখ খান ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকার পর ২০২৩ সালে পাঠান, জওয়ান ও ডাঙ্কি-এর মাধ্যমে বলিউডে কামব্যাক করতে চলেছেন শাহরুখ খান। ইতিমধ্যেই পাঠান সিনেমার শুটিং শেষ হয়ে গিয়েছে এবং ২ নভেম্বর অভিনেতার জন্মদিনের দিন এই সিনেমার টিজারও প্রকাশ্যে এসেছে। সম্প্রতি সুপারস্টার ব্যস্ত বাকি দুই সিনেমার শুটিং নিয়ে। জানা গিয়েছে যে ডুঙ্কি সিনেমার শুটিং হতে চলেছে সৌদি আরবে।

বলিউডের প্রথম সিনেমা ‘‌ডাঙ্কি’‌র শুটিং হতে পারে সৌদি আরবে

ফিল্ম ইন্ডাস্ট্রির সূত্রের খবর, '‌ডুঙ্কি প্রথম বলিউড সিনেমা যার শুটিং হতে চলেছে সৌদি আরবে। মনে করা হচ্ছে শাহরুখ খান, রাজকুমার হিরানি ও সিনেমার অন্যান্য ইউনিট আগামী ১৫ নভেম্বর মধ্য-প্রাচ্যের এই দেশটিতে উড়ে যেতে পারে। ২-৩দিন পর থেকে শুটিং শুরু হয়ে যাবে এবং নভেম্বরের শেষের দিকে তা শেষ হবে। শোনা যাচ্ছে যে জেডা শহরের আশেপাশে এই সিনেমার শুটিং হতে চলেছে।'‌ সূত্রের খবর, '‌বর্তমান সময়ে সিনেমার শুটিংয়ের জন্য সৌদি আরব শীর্ষে থাকা দেশগুলির মধ্যে অন্যতম। এই দেশের সংস্কৃতি মন্ত্রক ঘোষণা করেছে যে এটি দেশের উৎপাদন ব্যয়ের উপর ৪০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় দিচ্ছে এবং পরিচালকদের যত দ্রুত সম্ভব লাইসেন্স এবং অনুমোদন পেতে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে। এছাড়াও, দেশে সুন্দর, অনাবিষ্কৃত লোকেশন রয়েছে যা বড় পর্দায় দুর্দান্ত দেখাবে। এই সমস্ত কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিকে সৌদি আরবে শুটিং করতে প্রলুব্ধ করেছে।

সূত্রের খবর, অক্ষয় কুমার-টাইগার শ্রফ অভিনীত বড়ে মিঞা ছোটে মিঞারও শুটিং সৌদি আরবে হতে পারে। এছাড়াও সলমন খানের নো এন্ট্রি মে এন্ট্রি সিনেমার শুটিং হতে পারে এই দেশে। সুতরাং বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি আগামী ছয় মাসের মধ্যে সৌদি আরবে পাই জমাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+