কেন নতুন কোনও প্রোজেক্টে সই করছেন না শাহরুখ? কী বললেন অভিনেতা?
দুই খান একের পর এক প্রোেজক্ট শুরু করে চলেেছন। এদিকে কিং খানের সাড়া শব্দ নেই। কোথায আছেন? সারাদিন কী করছেন?
দুই খান একের পর এক প্রোেজক্ট শুরু করে চলেেছন। এদিকে কিং খানের সাড়া শব্দ নেই। কোথায আছেন? সারাদিন কী করছেন? এই খবর কেউ দিতে পারছেন না? তাহলে কী বড় কোন প্রোেজক্ট শুরু করেছেন তিনি? যা প্রকাশ করতে চান না। এই নিয়ে জল্পনার শেষ নেই বি টাউনে। এতো প্রশ্নের ভিঁড়ে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নতুন কোন সিনেমায় সই করলেন তিনি। আবার কবে বড় পর্দায় ফিরবেন শাহরুখ?

এর উত্তরে কিং খান যা বলেছেন তাতে মন ভেঙে গিয়েছে ভক্তদের। শাহরুখ জানিয়েছেন এখন তিনি শুধু পরিবারের সঙ্গে সময় কটাতে চান। এই মুহূর্তে কোনও ছবিতে সই করতে তিনি ইচ্ছুক নন। ভক্তদের শাহরুখ জানিয়েছেন,'সাধারণত একটি ছবির কাজ শেষ হলেই পরবর্তী ছবির কাজ শুরু করি আমরা।
একটা ছবি করতেই তিন থেকে চার মাস সময় লেগে যায়। কিন্তু এবার আমি সেভাবে ছবি করার জন্য মন থেকে প্রস্তুত নই। আমি এখন একটু ছুটি কাটাতে চাই। গান শুনে, বই পড়ে, ছবি দেখে একটু অলস জীবন কাটাতে চাই। আমার ছেলে মেয়েরা সবাই কলেজে পড়ছে। আব্রাম স্কুলে পড়ছে। ওদের সঙ্গে সময় কাটাতেই বেশি ইচ্ছে করছে।'
নিন্দুকেরা আবার শাহরুখের এই বক্তব্যের পিছনে অন্যকারণ রয়েছে বলে দাবি করেছেন। শাহরুখের সাম্প্রতিক ছবি আনন্দ এল রাজের জিরো বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে। ছবি মুক্তির আগে শাহরুখ বলেছিলেন জিরো হিট না করলে তিনি পরবর্তী ছবি করার আগে ভাববেন। সেটাই শাহরুখের কোনও ছবিতে সই না করার কারণ বলে মনে করা হচ্ছে। রাকেশ শর্মার বায়োপিকে অভিনয় করছেন শাহরুখ শোনা যাচ্ছিল। কিন্তু সেই ছবিতে শাহরুখের জায়গায় এখন দেখা যাবে ভিকি কৌশলকে।












Click it and Unblock the Notifications