ইমরান খানের প্রাক্তন পত্নীর আত্মজীবনীতে কেন উঠল শাহরুখের প্রসঙ্গ! কী জানালেন রেহাম

পাকিস্তানের বিখ্যাত ক্রিকেট তারকা তথা রাজনৈতিক নেতা ইমরান খান সম্পর্কে বিস্ফোরক কিছু তথ্য কয়েকদিন আগেই তুলে ধরেছিলেন তাঁর প্রাক্তন পত্নী রেহাম খান।

পাকিস্তানের বিখ্যাত ক্রিকেট তারকা তথা রাজনৈতিক নেতা ইমরান খান সম্পর্কে বিস্ফোরক কিছু তথ্য কয়েকদিন আগেই তুলে ধরেছিলেন তাঁর প্রাক্তন পত্নী রেহাম খান। রেহামের আত্মজীবনীতে একাধিক বিতর্কিত প্রসঙ্গ উঠে এসেছে। বহু ব্যক্তিত্ব সম্পর্কেই তিনি বিষোদ্গার করেছেন। তবে একমাত্র বলিউড অভিনেতা শাহরুখ খান পেয়েছেন ইমরানের প্রাক্তন স্ত্রী রেহামের প্রশংসা।
কিন্তু শাহরুখের সঙ্গে রেহামের যোগ কোন সূত্রে ? এর উত্তর দিয়েছেন রেহাম নিজেই।

ইমরান খানের প্রাক্তন পত্নীর আত্মজীবনীতে কেন উঠল শাহরুখের প্রসঙ্গ! কী জানালেন রেহাম

রেহামের ৪৪৫ পৃষ্ঠার আত্মজীবনী রীতিমত সাড়া ফেলে দিয়েছে। এই আত্মজীবনীতে একাধিক তথ্য সামনে এসেছে। সেই সমস্ত অধ্যায়ের মধ্যে অন্যতম শাহরুখ খান। ২০০৮ সালে শাহরুখের সঙ্গে যোগাযোগ হয় রেহামের। সেই সময় একটি নিউজ চ্যানেলের কর্মী ছিলেন রেহাম। কাজের সূত্রের শাহরুখের সঙ্গে তাঁর দেখা হয়। একটি বিশেষ বিজ্ঞাপনে শাহরুখ ও রেহাম একই সঙ্গে প্রকাশ্যে আসেন।সেই বিজ্ঞাপনও বেশ জনপ্রিয় হয় বলে আত্মজীবনীতে তুলে ধরেছেন রেহাম। শাহরুখ সম্পর্কে কথা বলতে গিয়ে রেহাম জানিয়েছেন, শাহরুখের পেশাদারিত্ব, বন্ধুত্ব সুলভ আঙ্গভঙ্গি, এবং মার্জিত ব্যবহারের তিনি মুগ্ধ হন।

রেহাম বলছেন, এক মধ্যবিত্ত পরিবারের ভদ্র সন্তান যেমন হন, শাহরুখের ব্যক্তিত্ব তেমনই। শাহরুখের সঙ্গে লন্ডন মেলা নামের একটি ইভেন্টেও পরে দেখা হয় রেহামের। সেখানেও তিনি শাহরুখের ব্য়ক্তিত্ব দেখে মুগ্ধ হয়ে যান। উল্লেখ্য, এর আগে ইমরান খান সম্পর্কে আত্মজীবনীতে বিভিন্ন কথা তুলে ধরতে গিয়ে রেহাম তাঁর প্রাক্তন স্বামী সম্পর্কে অবৈধ প্রেম ও অবৈধ সন্তান পালনের অভিযোগ তোলেন রেহাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+