Shah Rukh Khan: বৈষ্ণোদেবীর পর তিরুপতির দরবারে শাহরুখ খান, মেয়ে সুহানাকে নিয়ে মন্দির দর্শন কিং খানের

জওয়ানের ট্রেলর মুক্তির আগে বৈষ্ণোদেবী মন্দিরে ছুটে দিয়েছিলেন শাহরুখ খান। সেখানে মন্দিরে পুজো দিয়ে চেন্নাইয়ে নিজের ছবির ট্রেলর প্রকাশ করেন তিনি। এবার গেলেন তিরুপতি বালাজি মন্দিরে। সেখানে মেয়ে সুহানাকে সঙ্গে নিয়ে পুজো দেন এসআরকে।

মন্দিরে শাহরুখ খান এবং সুহানা খানের সঙ্গে ছিলেন জওয়ান ছবির কোস্টার নয়নতারাও। তিনিও তিরুপতি মন্দিরে পুজো দেন। প্রসঙ্গত উল্লেখ্য আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ছবি জওয়ান। বিগ বাজেটের ছবি। তার উপরে রয়েছেন একাধিক দক্ষিণী তারকা।

 Shah Rukh Khan

গদর-২-র বিপুল সাফল্যের মাঝে শাহরুখ খানের জওয়ান কতটা দাঁড়াতে পারবে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। কারণ গত ৩ সপ্তাহ ধরে বক্স অফিসে কোনও ছবি তেমন দাঁড়াতে পারেনি গদর-২র কারণে। সবচেয়ে দ্রুত সময়ে ৫০০ কোটির ক্যাম্পে পৌঁছে গিয়েছে সানি দেওলের গদর-২। শাহরুখ খানের পাঠানকেও হারিয়ে দিয়েছে ছবিটি। কাজেই গদর-২ যে শাহরুখ খানের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাতে কোমনও সন্দেহ নেই।

যদিও গদর-২ অভিনেতা সানি দেওলের সঙ্গে সম্পর্কের তিক্ততা মিটিয়ে ফেলেছেন শাহরুখ খান। ডর সিনেমার পর শাহরুখের সঙ্গে আর কোনও ছবিতে অভিনয় করেননি সানি দেওল। ডর ছবির ক্লাইম্যাক্স নিয়ে নাকি পরিচালকের সঙ্গে তুমুল বিবাদে জড়িয়েছিলেন সানি দেওল। তারপরে আর শাহরুখ খানের সঙ্গে মুখোমুখি হননি তিনি। যদিও শাহরুখ গদর-২ দেখার পর সানি দেওলকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। তাতেই সম্পর্কের বরফ অনেকটাই গলেছে।

গদর-২র সাকসেস পার্টিতেও সানি দেওলকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান। সেখানে স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি। ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের মেগা প্রোজেক্ট জওয়ান। ইতিমধ্যেই অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। প্রিবুকিংয়ে ২ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে জওয়ানের কাছেই শুরুটা বড় করে হয়েছে ঠিকই তবে সেই ধারা বজায় রাখতেই ঈশ্বরের আশির্বাদ নিতে গিয়েছিলেন তিনি। যদিও তিরুপতি মন্দিরের বাইরে ক্যামেরা দেখতেই সেখান থেকে মেয়ে সুহানাকে নিয়ে দ্রুত চলে যান শাহরুখ খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+