আঙুলের সাহায্যে সাংকেতিক ভাষায় কীভাবে বলবেন শাহরুখ খানের নাম?‌ শিখে নিন এবার

আঙুলের সাহায্যে সাংকেতিক ভাষায় কীভাবে বলবেন শাহরুখ খানের নাম?‌ শিখে নিন এবার

সাংকেতিক ভাষাতেও এবার শাহরুখ খানের নাম বলতে পারবেন আপনি। বলিউড সুপারস্টারের নাম এবার যোগ করা হল ভারতের সাংকেতিক ভাষার অভিধানে (‌আইএসএল)‌, যা লঞ্চ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শাহরুখ খানের নাম এবার থেকে আপনি সাংকেতিক ভাষাতেও বোঝাতে পারবেন। আপনার ডান হাতের আঙুলগুলিকে বন্দুকের মতো ধরে নিজের হৃদয়ে দু’‌বার টোকা দিলেই বোঝা যাবে আপনি শাহরুখ খানের কথা বলছেন। প্রসঙ্গত, এই অভিধানে আগেই জায়গা পেয়েছেন সলমন খান, অমিতাভ বচ্চন, করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়াদের মতো ভারতীয় তারকারা।

আঙুলের সাহায্যে সাংকেতিক ভাষায় কীভাবে বলবেন শাহরুখ খানের নাম?‌ শিখে নিন এবার

শাহরুখ ছাড়াও অন্যান্য শব্দ ও নাম সম্প্রতি যোগ করা হয়েছে। যার মধ্যে শহিদ ভগৎ সিং, অনলাইন ব্যাঙ্কিং, কারপুলিং, অ্যান্টিট্রাস্ট নীতি, টাইট–ফিটিং ক্লোথ ইত্যাদি। অভিধানটি ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার দ্বারা ডিভিডি আকারে এবং ভারী মুদ্রণ সংস্করণে তৈরি এবং প্রকাশ করা হয়েছে এবং এতে শব্দ এবং তাদের সংশ্লিষ্ট চিহ্ন রয়েছে।

বেশ কিচু বছর ধরেই বড় পর্দা থেকে দূরে সরে রয়েছেন শাহরুখ খান। ২০১৮ সালে '‌জিরো’‌ সিনেমার পর শাহরুখ খানের আর কোনও সিনেমা মুক্তি পায়নি। তবে শোনা গিয়েছে, পরিচালক রাজকুমার হিরানির সিনেমায় শীঘ্রই দেখা যাবে শাহরুখ খানকে। এই প্রথমবার শাহরুখ ও হিরানি একসঙ্গে কাজ করবেন। এটি কমেডি ড্রামা হবে বলে জানা গিয়েছে। শাহরুখ খানকে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সম্প্রতি এই নিয়ে খবর রটে গোটা বলিউড পাড়ায়। সোশ্যাল মিডিয়ায় ডিজনি প্লাসের একটি বিজ্ঞাপনের ভিডিও দেখার পরই নেটিজেনদের মনে এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। তবে এখনও এ নিয়ে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। শাহরুখ খান এর বাইরে ব্যস্ত রয়েছেন তামিল পরিচালক আটলির প্রথম বলিউড ছবি '‌লাওন’‌–এর শুটিং নিয়ে। পুনেতে এই ছবির শুটিংয়ে দেখা গিয়েছে নয়নতারাকে। এছাড়াও শাহরুখ খান সিদ্ধার্থ আনন্দের '‌পাঠান’‌ ছবিতে অভিনয় করছেন। যেখানে শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।

রবিবারই গণেশ চতুর্থীর বিসর্জনের আগে ভগবান গণেশের একটি মূর্তির ছবি শেয়ার করে বিপাকে পড়েন শাহরুখ খান। তাঁর অনেক মুসলিম অনুগামীরা শাহরুখকে কটাক্ষ করতে থাকেন। তবে শাহরুখ খান এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। শাহরুখ খানকে সোশ্যাল মিডিয়ার ট্রোল করার এই ঘটনা কিন্তু প্রথম নয়। বিগত চার বছর ধরে তিনি গণেশ পূজার শুভেচ্ছা জানিয়ে আসছেন এবং একইরকমভাবে মুসলিমদের দ্বারা আক্রমণের শিকার হচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+