একতা কাপুরের 'কসৌটি জিন্দগি কে' ধারাবাহিকে শাহরুখ! জল্পনা তুঙ্গে
একতা কাপুরের 'কসৌটি জিন্দগি কে' ধরাবাহিক নিয়ে সময়ের সঙ্গে সঙ্গে উঠে আসছে নানা খবর। প্রথমে গুঞ্জন ছিল , কে হবেন এই ধরাবাহিকের নায়ক-নায়িকা!
একতা কাপুরের 'কসৌটি জিন্দগি কে' ধরাবাহিক নিয়ে সময়ের সঙ্গে সঙ্গে উঠে আসছে নানা খবর। প্রথমে গুঞ্জন ছিল , কে হবেন এই ধরাবাহিকের নায়ক-নায়িকা! এরপর এরিকা ও পার্থের নাম প্রকাশ্যে আসায়, গুঞ্জন শুরু হয়েছে আরও একটি বিষয়কে নিয়ে। যার কেন্দ্রে রয়েছেন শাহরুখ খান।

শোনা যাচ্ছে, একতার এই ধারাবাহিকে সুত্রধার হিসাবে পাওয়া যাবে শাহরুখকে। না ! তবে স্ক্রিনে আসবেন না শাহরুখ। নেপথ্যে তাঁর কণ্ঠস্বর পরিচিত করিয়ে দেবে ধরাবাহিকের চরিত্রদের সঙ্গে। অর্থাৎ শুধুমাত্র শাহরুখের 'ভয়েস ওভার' থাকছে এই ধরাবাহিকে। শাহরুখের সঙ্গে স্টার ইন্ডিয়ার যে চুক্তি হয়েছে, এটি তার অংশ । ফলে ছোটপর্দায় কিছুদিন বাদেই আসতে চলেছে কিং খানের কণ্ঠস্বর।
যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও সঠিক উত্তর পাওয়া যায়নি ধারাবাহিকের নির্মাতাদারে কাছ থেকে। তবে শোনা যাচ্ছে ধারাবাহিকের লিড অভিনেতার পরিচিতি করাবেন শাহরুখই।












Click it and Unblock the Notifications