Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Shah Rukh Khan: জনপ্রিয়তার বিড়ম্বনা! প্রাণ নাশের আশঙ্কা শাহরুখের, পেলেন Y প্লাস নিরাপত্তা

বিপুল সাফল্য পেয়েছে শাহরুখ খানের জওয়ান। পর পর দুটি ছবিই মেগা হিট বক্স অফিসে। পাঠান এবং জওয়ান একে অপরকে টেক্কা দিচ্ছে। আর এই সাফল্যের জেরেই এবার নতুন বিপদ কিং খানের। শাহরুখ খানের প্রাণ নাশের আশঙ্কা রয়েছে। ইন্টালিজেন্স সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে।

সেই খবর আসা মাত্রই কিং খানকে এয়াই প্লাস নিরাপত্তা দিল মহারাষ্ট্র সরকার। রাজ্যের ভিভিআইপি সিকিউরিটির দায়িত্বে থাকা আইজিপি দিলীপ সাওয়ন্ত জানিয়েছেন, যেকোনও মুহূর্তে শাহরুখ খানের উপরে হামলা হতে পারে। পরিস্থিতি বিবেচনা করে সঙ্গে সঙ্গে শাহরুখ খানকে ওয়াই প্লাস ক্যাগাটোরির নিরাপত্তা দিয়েছে মহারাষ্ট্র সরকার।

Shah Rukh Khan

শাহরুখ খানের নিজস্ব নিরাপত্তা রক্ষী রয়েছে ঠিকই কিন্তু তাঁদের হাতে কোনও রকম অস্ত্র থাকে না। তাঁরা দেহরক্ষী হিসেবে কাজ করে। এবার থেকে কিং খানের সঙ্গে সবসময় চারজন সশস্ত্র জওয়ান থাকবেন। তাঁদের কাছে একে-৪৭ রাইফেল, এমপি-৫ মেশিন এবং গ্লক পিস্তল থাকবে। ২৪ ঘণ্টা শাহরুখ খানের সঙ্গে থাকবেন তাঁরা।

প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস আগে অভিনেতা সলমন খানের নিরাত্তা বাড়ানো হয়েছে ওয়ই প্লাস ক্যাটাগোরি থেকে বাড়িয়ে এক্স ক্যাটাগোরির নিরাপত্তা দেওয়া হচ্ছে সলমন খানকে। বিষ্ণোই লরেন্স গ্যাং তাঁকে প্রকাশ্যে খুনের হুমকি দিয়েছে। সিধু মুসেওয়ালাকে প্রকাশ্য দিবালোকে খুন করেছিল এই গ্যাংস্টারের দলবল। কয়েকদিন আগে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকেও ওয়াই প্লাস ক্যাটাগোরির নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

প্রসঙ্গত উল্লেখ্য শাহরুখ খানের পর পর দুটি ছবি বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করেছে। এক মাসের মধ্যে ১০০০ কোটিতে পৌঁছে গিয়েছে শাহরুখ খানের জওয়ান। এর আগে বলিউডের কোনও সিনেমা এতো সাফল্যের সঙ্গে চলেনি। মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গিল স্ত্রিনের হল সর্বত্র হাউসফুল চলছে শাহরুখের জওয়ান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+