স্বপ্নের মন্নত ছেড়ে পরিবার নিয়ে বেরিয়ে গেলেন শাহরুখ, কিন্তু কেন?

স্বপ্নের বাড়ি মন্নত ছেড়ে দিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তবে তিনি একা নন, এই মুহূর্তে বাড়ি থেকে বিদায় নিয়েছেন তাঁর পরিবারও, কিন্তু কেন? শুনে নিশ্চয় অবাক লাগছে। আপাতত এখানে থাকবেন না শাহরুখ খান। ভোল বদলাতে চলেছে মন্নতের অর্থাৎ বাড়ির নির্মাণ কাজ চলায় শাহরুখ-সহ পুরো পরিবার ছাড়লেন মন্নত। এবার থেকে তাঁরা মুম্বইয়ের বান্দ্রার পালি হিল আবাসনে থাকবেন বলে জানা গিয়েছে।

বিলাসবহুল পালি হিল আবাসনে প্রবেশ করতে দেখা গিয়েছে বলিউড সুপারস্টার সহ তাঁর পুরো পরিবারকে। তাঁরা সেখানেই প্রায় দু’বছর কাটাবেন বলে জানা গিয়েছে। সম্প্রতি, একটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও দেখা যাচ্ছে, শাহরুখ খান, তাঁর স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানাকে গাড়ি থেকে নেমে সেই বিলাসবহুল আবাসনের ভিতর প্রবেশ করছেন।

shah rukh khan with family

শাহরুখ কন্যা সুহানাকে একটি হলুদ রঙের পোশাক পরতে দেখা গিয়েছে। অন্যদিকে বি- টাউনের জনপ্রিয় অভিনেতা কিং খানকে সাদা শার্টে আবাসনের প্রবেশ করতে দেখা গিয়েছে। একগাল হাসি নিয়েই আবাসনে প্রবেশ করছেন অভিনেতা। আজও যেন অভিনেতার হাসি দেখে দর্শক মহলে চোখ ফেরানো দায় হয়ে পড়ে!

অভিনেতার পুরো পরিবারকে একসঙ্গে দেখে নিজেদের মধ্যে উন্মাদনা ধরে রাখতে পারছেন না ভক্তরা। সোশ্যাল মিডিয়া যে ভিডিওটি শেয়ার হয়েছে, তাতে শাহরুখ ভক্তরা লাইক, কমেনেটর বন্যা বয়ে দিয়েছেন। ভালোবাসার ইমোজি ভরে উঠেছে এই ভিডিওতে।

বলিউড অভিনেতা শাহরুখ খান, স্ত্রী গৌরী খান সন্তান সুহানা, আরিয়ান, আব্রাহাম সকলেই বান্দ্রার পালি হিল এলাকার বিলাসবহুল আবাসনের চারটি তল জুড়ে থাকবেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে চলচ্চিত্র, প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে এই তলগুলো ভাড়া নিয়েছেন কিংখান। পালি হিলের 'পূজা কাসা’ নামে এই বিলাসবহুল ভবনে চারটি তল জুড়ে থাকবেন খান পরিবার।

জানা গিয়েছে মন্নতে আরও অতিরিক্ত দুটি তল যোগ করার অনুমতি চেয়েছিল খান পরিবার। যেকোনও বাড়ির অতিরিক্ত তল তুলতে আদালতের অনুমতি নিতে হয়, শাহ্রুখকেও তাই নিতে হয়।

সূত্র মারফত জানা গিয়েছে, এই চারটি তলে শুধুমাত্র খান পরিবারই থাকবেন না। নিরাপত্তাকর্মী ও অন্যান্য কর্মীরাও থাকবেন। তবে মন্নতের মতো অতো বড় নয়। তবে নিরাপত্তা কর্মীদের থাকার জন্য সুন্দর সুব্যবস্থা রয়েছে। প্রতি মাসে ২৪ লক্ষ টাকা ভাড়া দিতে হবে। শাহরুখের কোম্পানি "রেড চিলিজ এন্টারটেইনমেন্ট" এবং ভাগনানির পরিবার একটি লাইসেন্স চুক্তিতে এই সংক্রান্ত বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। তবে কত দিন খান পরিবার এখানে থাকবেন তা এখনও স্পষ্ট নয়। তবে মন্নত সংস্কারের জন্য প্রায় দু’বছর সময় লাগবে, এমনটাই মনে করা হচ্ছে। মন্নতে কাজ শেষ হলেই খান পরিবার ফিরে যাবেন তাঁদের স্বপ্নের ঠিকানায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+