আবার একসঙ্গে দেখা যাবে শাহরুখ-কাজল-রানিকে! জানুন বিস্তারিত

বলিউড সেলেবদের নিয়ে 'কফি উইথ করন' অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়। পরিচালক করণ জোহরের সঞ্চালনার এই অনুষ্ঠানটিতে ক্রমেই জনপ্রিয়তার শিখরে উঠেছ। এবার আসতে চলেছে অনুষ্ঠানের নতুন মরশুম।

বলিউড সেলেবদের নিয়ে 'কফি উইথ করন' অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়। পরিচালক করণ জোহরের সঞ্চালনার এই অনুষ্ঠানটিতে ক্রমেই জনপ্রিয়তার শিখরে উঠেছ। এবার আসতে চলেছে অনুষ্ঠানের নতুন মরশুম। শোনা গিয়েছিল , মরশুমের প্রথম পর্বেই 'কফি উইথ করণ' অনুষ্ঠানে আসতে চলেছেন সেলেব নবদম্পতি বিরাট ও অনুষ্কা। শোনা গিয়েছিল,'কফি উইথ করণ ' অনুষ্ঠানের মাধ্যমে ক্রিকেটার বিরাট কোহলি ও তঁার স্ত্রী অনুষ্কা শর্মাকে প্রথমবার কোনও টিভিশোতে দেখানো হবে।

আবার একসঙ্গে দেখা যাবে শাহরুখ-কাজল-রানিকে! জানুন বিস্তারিত

তবে এবার খবর, অনুষ্কা শর্মা ও বিরাট নয়, 'কফি উইথ করণ'-এর পরবর্তী মরশুমের প্রথম পর্বেই আসছেন শাহরুখ খান। তবে একা নন! সঙ্গে থাকছেন কাজল ও রানি মুখোপাধ্যায়। 'কফি উইথ করন' অনুষ্ঠানের ষষ্ঠ সিজনে আসবেন এই বলি মেগাস্টাররা। তবে কেন অনুষ্কা বিরাটকে সরিয়ে শাহরুখ-কাজলদের আনারা কথা ভাবলেন নির্মাতারা তা নিয়ে উঠছে বহু প্রশ্ন। তবে কাজল-শাহরুখ ভক্তরা আপাতত খুশি তাঁদের পছন্দের স্টারদের নিয়ে। একসঙ্গে বহু বছর বাদে এই তারকাদের সঙ্গে থাকছেন করণও। অনেকেরই ফিরে আসতে পারে 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির নস্টালজিয়া।

জানা গিয়েছে, সেপ্টেম্বর থেকে শুরু হবে অনুষ্ঠানের শ্যুটিং। উল্লেখ্য, 'কুছ কুছ হোতা হ্যায়' এর ২০ বছর বাদে আবারও ৩ তারকাকে একসঙঅগে অনস্ক্রিন দেখার উচ্ছাস কৌতূহল ধরে রাখতে পারছেন না ফ্যানেরা। তবে প্রশ্ন উঠছে তাহলে , বিরাট -অনুষ্কাকে 'কফি উইথ করণ' -এর কোন পর্বে আবার একসঙ্গে দেখা যাবে ? যদিও এনিয়ে মুখ খুলছেন না টিমের সঙ্গে জড়িত কেউই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+