অপেক্ষার অবসান বাদশা ভক্তদের, চলতি বছরেই বড় পর্দায় দেখা যাবে শাহরুখ খানকে

অপেক্ষার অবসান বাদশা ভক্তদের, চলতি বছরেই বড় পর্দায় দেখা যাবে শাহরুখ খানকে

গত চার বছর ধরে বড় পর্দা থেকে দূরে রয়েছেন শাহরুখ খান। কিন্তু এবার একেবারে হ্যাট্রিকের মেজাজে রয়েছেন বলিউডের বাদশা। আর এবার পর পর তিনটি সিনেমায় তাঁর উপস্থিতির পর থেকেই ভক্তরা তাঁকে আবার পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। যদিও এই ছবিগুলি আগামী ২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, যার জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে। তবে তার আগে শাহরুখ খানকে 'ব্রহ্মাস্ত্র' এবং 'রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট'-এ ক্যামিও করতে দেখা যাবে। আর এই খবর সামনে আসতেই দ্বিগুণ হয়েছে ভক্তদের উত্তেজনা। এবার কিং খানের ক্যামিও নিয়ে সামনে এল নতুন তথ্য।

শাহরুখ খানের ঝলক

শাহরুখ খানের ঝলক

'ব্রহ্মাস্ত্র'-এর ট্রেলারে দেখা গিয়েছিল শাহরুখ খানের এক ঝলক। তার পরেই জোরদার জল্পনা শুরু হয়েছিল দর্শক মহলে যে তিনি এই ছবির অংশ হতে চলেছেন। এরপর এই তথ্য প্রকাশিত হয় যে এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। তবে শুধুমাত্র 'ব্রহ্মাস্ত্র'ই নয়, এর পাশাপাশি শাহরুখকে আর মাধবন অভিনীত আগামী ছবি 'রকেট্রি'-তেও দেখা যাবে বলে জানিয়েছেন খোদ মাধবন।

বিনা পয়সায় অভিনয়

বিনা পয়সায় অভিনয়

আর মাধবন এই মুহূর্তে তাঁর আসন্ন ছবি 'রকেট্রি দ্য নাম্বি ইফেক্ট'এর প্রচারে ব্যস্ত রয়েছেন। বিজ্ঞান ও ভারতের মহাকাশ গবেষণার উপর ভিত্তি করে নির্মিত এই ছবিটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী ১ জুলাই। মাধবন ছাড়াও এতে দেখা যেতে চলেছে বলিউডের বাদশা শাহরুখ খান ও সুরিয়াকে। সম্প্রতি ছবিটির প্রচারের সময় এই কথা জানান তিনি। পাশাপাশি মাধবন জানান, শাহরুখ কীভাবে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন এবং ছবিতে অভিনয়ের জন্য এক টাকাও নেননি কিং খান, সেই কারণে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন মাধবন।

ভক্তদের ইচ্ছাপূরণ

ভক্তদের ইচ্ছাপূরণ

অপর দিকে সূত্রের খবর অনুযায়ী, শাহরুখ খান দুই বহু প্রতীক্ষিত সিনেমা 'ব্রহ্মাস্ত্র' এবং 'রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট'-এ প্রায় ২০ মিনিটের কাছাকাছি সময়ের জন্য হাজির হতে চলেছেন। কিন্তু সময় কম হলেও দুটি ছবিতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যেতে চলেছে বলিউডের বাদশাকে। আর এই ঘটনা কিং খানের কোটি কোটি ভক্তদের জন্য একটি ট্রিট থেকে কম নয় বলেই মত ওয়াকিবহালমহলের। যে তাদের 'পাঠান', 'জওয়ান' এবং 'ডাঙ্কি' মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে না কারণ ইতিমধ্যেই শাহরুখ খানকে দেখতে পেতে চলেছেন ফ্যানেরা।

আসছে ব্যাক টু ব্যাক ছবি

আসছে ব্যাক টু ব্যাক ছবি

পরিচালক অয়ন মুখার্জির আগামী মেগা বাজেটের ছবি 'ব্রহ্মাস্ত্র' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন এবং মৌনি রায়। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর। অন্যদিকে আর মাধবনের বৈজ্ঞানিক প্রেক্ষাপটের ছবি 'রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট'-এর গল্প বিখ্যাত বিজ্ঞানী নাম্বি নারায়ণের জীবনের উপর ভিত্তি করে তৈরি। আগামী ১ জুলাই ছবিটি মুক্তি পেতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+