Shah Rukh Khan: ফের কি শরীর খারাপ! তড়িঘড়ি কেন আমেরিকায় উড়ে গেলেন কিং খান
চিকিৎসা করাতে আমেরিকায় যাচ্ছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তাঁর চোখে নাকি সমস্যা তৈরি হয়েছে। মুম্বইয়ের হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাঁর চোখের চিকিৎসা ঠিকমতো হয়নি। সেকারণেই আমেরিকায় গিয়ে চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি।
২৯ জুলাই মুম্বইয়ের একটি হাসপাতালে চোখের চিকিৎসা করাতে গিয়েছিলেন কিং খান। কিন্তু সেটা সঠিক হয়নি। সেকারণে তিনি ফের আমেরিকায় গিয়ে সেটা ঠিক করতে চাইছেন। সেকারণেই আমেরিকায় যাচ্ছেন শাহরুখ খান। কিন্তু কি হয়েছে শাহরুখে চোখে। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য আহমেদাবাদে আইপিএল ম্যাচের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান। সানস্ট্রোক হয়েছিল তাঁর। সেখানেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল শাহরুখ খানকে। যদিও হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আইপিএলের ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন তিনি। আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।
সেসময় শাহরুখ খানের পাশে ছিলেন তাঁর বন্ধু জয় মেহেতা এবং জুহি চাওলা। ছুটে এসেছিলেন শাহরুখের স্ত্রী গৌরী খানও। জুহি ইন্টারভিউকে জানিয়েছিলেন আইপিএল ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন শাহরুখ কিন্তু আগের দিন থেকেই তাঁর শরীর ভাল ছিল না। তারপরেও টিমের জন্য স্টেডিয়ামে হাজির হয়েছিলেন তিনি। প্রচণ্ড গরমে ডিহাইড্রেশন হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ ।
২০২৩ সালে একের পর এক বক্স অফিসে হিট দিয়েছেন শাহরুখ খান। পর পর তিনটি ছবি মুক্তি পেয়েছিল তাঁর। তার মধ্যে পাঠান এবং জওযান রেকর্ড হিট করেছিল। ২০২৩ সালের রেকর্ড হিট ছবির তালিকার শীর্ষে ছিল শহরুখ খানের দুটি ছবি জওয়ান এবং পাঠান। সেকারণে ২০২৩ সালেকে শাহরুখের বছর বলা হচ্ছিল।












Click it and Unblock the Notifications