৩৪ বছর আগে প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে স্ত্রীকে কী উপহার দিয়েছিলেন কিংখান, জানেন
আজ থেকে ৩৪ বছর আগে গৌরী খানকে এক জোড়া গোলাপি রঙের প্লাস্টিকের কানের দুল দিয়েছিলেন শাহরুখ খানকে।
ভ্যালেন্টাইন্স ডে মানেই এক আলাদা অনুভূতি! পরস্পরের কাছের আসার দিন। যদি ভালবাসার জন্য দিনক্ষণ সময়ের দরকার হয় না। তবুও এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন প্রেমিক প্রেমিকারা। ঠিক তেমনই কিংখান ৩৪ বছর আগে স্ত্রী গৌরী খানকে দেওয়া উপহারের কথা স্মরণ করলেন। বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন শাহরুখ খান। তিনি প্রায় সময়ই যেকোনও না কারণেই খবরের শিরোনাম দখল করে থাকেন।
|
স্ত্রীকে কী উপহার দিয়েছিলেন অভিনেতা
এবার অভিনেতা শাহরুখ খানকে সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, আপনি আপনার স্ত্রী গৌরী খানকে প্রথম ভ্যালেন্টাইন্স ডে তে কী গিফট দিয়েছিলেন, অভিনেতা কিন্তু তার উত্তরে বলেছেন ,যদি আমি সঠিকভাবে মনে রেখে বলি তাহলে আজ থেকে ৩৪ বছর আগে আমি এক জোড়া গোলাপি রঙের প্লাস্টিকের কানের দুল দিয়েছিলাম গৌরীকে।

কবে চারহাত এক হয়েছিল তাদের
১৯৯১ সালে গৌরী খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাহরুখ খান। তিন সন্তানকে নিয়ে বেশ সুখেই রয়েছেন তিনি। ২৫ বছর বয়সী আরিয়ান তাদের প্রথম সন্তান। তারপর মেয়ে সুহানা। তারপর ৯ বছর বয়সী আব্রাহামকে নিয়ে সুখেই সংসার করছেন শাহরুখ ও তার পত্নী গৌরী খান। এইসবের মধ্যেই এক ব্যবহার একজন অভিনেতার কাছে জানতে চেয়েছেন, এই ভ্যালেন্টাইন্স ডেতে আপনি আপনার ভক্তদের থেকে কী উপহার চান, তাঁর উত্তরে অভিনেতা জানিয়েছেন, পাঠান সিনেমার জন্য আপনারা আমাকে এমনিতেই অনেক ভালোবাসা দীয়েছেন।

কিংখানকে এবার দেখা যাবে জওয়ান সিনেমায়
পাঠানের পর কিং খানকে দেখা যাবে জওয়ান সিনেমায়, ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অ্যাটলি। কিং খানের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে নয়নথারা, সুনীল গ্রোভার এবং সানিয়া মালহোত্রাকে। এছাড়াও, তাপসী পান্নুর পাশাপাশি রাজকুমার হিরানির ডানকি ছবিতে অভিনয় করতে দেখা যাবে।

পাঠানের অভিনয় করে সকলের নজর কেড়েছেন কিংখান
একের পর এক রেকর্ড গড়ছে কিং খান অভিনীত 'পাঠান' সিনেমাটি। দেশের মাটিতে বটেই তবে, ভারত ছাড়িয়ে বিদেশের গন্ডিতে দূদান্ত সাফল্য লাভ করেছে এই সিনেমাটি। সর্বকালের সমস্ত রেকর্ড ব্রেক করেছে বলিউডের এই ছবি।'বাহুবলী ২' কেও হারিয়ে দিয়েছে পাঠান। বলিউডে এই প্রথম কোনও সিনেমা প্রথম সপ্তাহে এত আয় করল। সিনেমাটি চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটিতে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, আশুতোষ রানা ও ডিম্পল কাপাডিয়া।পাঠান সিনেমাটি মুক্তির আগেই কিন্তু টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছিল। জানুয়ারি মাসের ২০ তারিখ থেকে হলের টিকিট বুক করতে শুরু করে দিয়ে ছিলেন সিনেমা প্রেমীরা।












Click it and Unblock the Notifications