আমির খানকে 'হাফ-অ্যাক্টর' বললেন শাহরুখ খান?

 আমির খানকে 'হাফ-অ্যাক্টর' বললেন শাহরুখ খান?
মুম্বই, ১ অক্টোবর : বলিউডে বহু নতুন তরুণ অভিনেতাদের আগমণ হলেও বলিউডের রাজত্ব কিন্তু এখনও তিন খানেরই হাতে। সবাই জানেন খানেদের মধ্যে সলমন এবং আমির অত্যন্ত ঘণিষ্ঠ বন্ধু। বিগ বস ৭ চলাকালীন আমিরের ধুম ৩ ছবির জন্য বহু প্রচার সেরেছিলেম সলমন। কিন্তু এই খান-ইয়ারি-তে শাহরুখ নেই।

বরং সুযোগ পেলেই অপর দুই খান সম্পর্কে তেড়ছা মন্তব্য করেন শাহরুখ। এটা কী নিজের চরম কৌতুকবোধের নিদর্শন দিতে নাকি দুই খানকে কটাক্ষ করতে এমন সব মন্তব্য করে বেড়ান শাহরুখ তা এখ জটিল প্রশ্ন। সম্প্রতি মিডিয়া সূত্রের খবর অনুযায়ী, আবারও বিরোধী খানকে নিয়ে শ্লেষাত্মক মন্তব্য করলেন শাহরুখ। বাদশার নিশানায় এবার মিস্টার পারফেকশনিস্ট আমির খান। বলিউডের বাদশা নাকি আমিরকে 'হাফ-অ্য়াক্টর' (আধা অভিনেতা) বলেছেন।

নিজের আগামী ছবির প্রচারে ট্যুরে গিয়েছিলেন শাহরুখ। ছিলেন বোমান ইরানিও। ছবির সব অভিনেতারা একটা করে গান গাইছিলেন, বোমান ইরানি গান গাইলেন 'গিভ মি সাম সানসাইন'। শাহরুখ জানতেন না কোন ছবির গান এটি। তিনি বোমানকে জিজ্ঞাসা করলেন ছবিটির নাম নিয়ে।

বোমান শাহরুখকে উত্তর দিলেন ছবির নাম 'থ্রি ইডিয়টস'। শাহরুখ জানতে চাইলেন ছবির মুখ্য চরিত্রে কে অভিনয় করেছেন। বোমান যথারীতি উত্তর দিলেন আমির খান। আর ঠিক সেই সময়ই শাহরুখ বললেন, যখন মঞ্চে এত বড় বড় অভিনেতা উপস্থিত রয়েছেন তখন একজন আধা অভিনেতার গান গাওয়ার কোনও প্রয়োজন নেই।

এখন প্রশ্ন হল আমিরকে ছোট করে দেখানোর জন্যই কী শাহরুখের এমন মন্তব্য? নাকি আধা অভিনেতা বলে আমিরের প্রশংসাই করেছেন শাহরুখ? আমির খুর স্বাভাবিক অভিনয় করেন। মনেই হয় না তিনি অভিনয় করছেন। তাই শাহরুখ বলতে চেয়েছেন অর্ধেক সময় তিনি অভিনয় করেনই না, এতটাই বিষয়টির মধ্যে ঢুকে যান। তাই তাঁকে অর্ধ অভিনেতা বলেছেন শাহরুখ। কী মনে হয় আপনার?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+