৫৬–তে পা কিং খানের, ‌সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শাহরুখ খান

সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শাহরুখ খান

২ নভেম্বরের তারিখটি প্রত্যেক বছরই দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে অত্যন্ত বিশেষ। কারণ এদিন যাঁর জন্মদিন, তিনি তাঁর ভক্তদের মনেই শুধু রাজ করেন তা নয়, তাঁর নাম ভক্তদের মস্তিষ্কে সবসময় ঘুরে বেড়াচ্ছে। বলিউডের সেই কিং খান তথা রোম্যান্সের হিরো শাহরুখ খান ২ নভেম্বর ৫৬ বছর বয়সে পা দিলেন।

ভক্তদের ভালোবাসায় আপ্লুত কিং খান

ভক্তদের ভালোবাসায় আপ্লুত কিং খান

শাহরুখ তাঁর কেরিয়ারের প্রথমদিক থেকেই অসংখ্য ভক্তদের ভালোবাসা পেয়ে এসেছেন, যা আজও একটুও ম্লান হয়নি। ভক্তরা সর্বদা তাঁর পক্ষে। আর সেই কারণেই তো অভিনেতা যখন জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছিলেন, যেখানে তাঁর ছেলে আরিয়ান গ্রেফতার হয়ে গিয়েছিল, তখনও ভক্তরা শাহরুখের পাশ থেকে একচুলও সরেননি এবং তাঁকে ক্রমাগত সমর্থন করে গিয়েছেন। মঙ্গলবার, শাহরুখ খানের আরও এক বছর বেড়ে গেল।

টুইটারে শাহরুখকে শুভেচ্ছার বন্যা

টুইটারে শাহরুখকে শুভেচ্ছার বন্যা

এই বছরের জন্মদিন এসআরকের কাছে একটু বিশেষ কারণ আরিয়ান সদ্য জেল থেকে বাড়ি ফিরেছেন এবং তাঁর সঙ্গেই জন্মদিনটা পালন করবেন শাহরুখ।

টুইটারে, শাহরুখ খানের ভক্তরা অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একদম ভোলেননি। শাহরুখকে অজস্র ভালোবাসা দেওয়ার পাশাপাশি ভক্তরা এদিন তাঁর পাশে সবসময় থাকার অঙ্গীকার দিয়েছেন, টুইটার জুড়ে শুধুই শাহরুখ খানের জন্মদিনের শুভেচ্ছার জোয়ার। ‌ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়ে গিয়েছে শুভ জন্মদিন শাহরুখ খান।

জন্মদিনের প্ল্যান ভেস্তে গিয়েছে

জন্মদিনের প্ল্যান ভেস্তে গিয়েছে

প্রত্যেক বছর জন্মদিনের দিন শাহরুখ খান তাঁর বাড়ি মন্নতের একেবারে উঁচুতে উঠে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ান। এ বছরও ভক্তদের নজর রয়েছে তাঁর বাড়ির দিকেও, কারণ বহুদিন হল ভক্তরা শাহরুখের দর্শন পাননি। তবে সম্প্রতি এক সূত্রের খবর, শাহরুখ খান ও গৌরী সিদ্ধান্ত নিয়েছেন যে এসআরকের জন্মদিন খুবই সাদামাটাভাবে পালন করা হবে। প্রসঙ্গত, মাসকয়েক আগে থেকে আলিবাগের আলিশান বাড়িতে শাহরুখের জন্মদিনটা সেলিব্রেট করবার প্ল্যান করে রেখেছিলেন তারকা দম্পতি। আব্রাহামেরও তেমনই ইচ্ছা ছিল। কিন্তু সব প্ল্যানিং নাকি ভেস্তে গিয়েছে গত একমাসের ঘটনার ঘনঘটায়।

 আরিয়ানের সঙ্গেই জন্মদিন পালন শাহরুখের

আরিয়ানের সঙ্গেই জন্মদিন পালন শাহরুখের

গত ২ অক্টোবর মুম্বই মাদক কাণ্ডে এনসিবির হাতে গ্রেফতার হন শাহরুখ পুত্র আরিয়ান। এরপরই আরিয়ানের জামিন করানো নিয়ে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েন শাহরুখ। উপরন্তু ছেলের চিন্তায় রীতিমতো ভেঙে পড়েছিলেন গৌরী খানও। তবে গত শনিবার আরিয়ান জামিন পেয়ে জেল থেকে মুক্তি পান এবং বাড়িতে ফিরে আসায় কিছুটা স্বস্তি পেয়েছেন তারকা দম্পতি। তবে শোনা যাচ্ছে ঘরোয়াভাবেই শাহরুখের জন্মদিন পালন করা হবে। তবে তিনি তাঁর ভক্তদের নিরাশ করবেন না। কঠিন সময়ে যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন তাঁদের জন্য মন্নতের বাড়ির ওপরে অবশ্যই একবার হলেও শাহরুখ খান আসবেন। সেই আশাতেই রাত থেকে ভক্তরা অপেক্ষা করে রয়েছেন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+