শাহরুখকে সরিয়ে ভিকি কৌশল পাচ্ছেন নয়া ফিল্মে এন্ট্রি! উঠে আসছে কোন ঘটনা

একটা সময় দর্শকের মুখে মুখে ঘুরে বেডা়ত 'হার কে জিতনেওয়ালো কো বাজিগর ক্যাহতে হ্যয়' সংলাপটি, আর এখন দেশ মাতোয়ারা একটি সংলাপেই 'হাউজ দ্য জোশ'..!

একটা সময় দর্শকের মুখে মুখে ঘুরে বেডা়ত 'হার কে জিতনেওয়ালো কো বাজিগর ক্যাহতে হ্যয়' সংলাপটি, আর এখন দেশ মাতোয়ারা একটি সংলাপেই 'হাউজ দ্য জোশ'..! লড়াই দুই ভিন্ন প্রজন্মের, লড়াই দুই ভিন্ন স্টারডমের অধিপতির! একজন ৯০ এর দশকের মহাতারকা আর আরেকজন সবেমাত্র বলিউডের উঠতি। কথা হচ্ছে কিং খান শাহরুখ ও বলিউড হার্টথ্রব ভিকি কৌশলকে নিয়ে। এই ভিকি কৌশলই সম্ভবত শাহরুখকে সরিয়ে জায়গা করে নিতে চলেছেন আসন্ন রাকেশ শর্মা বায়োপিকে! যদিও গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন নির্মাতারা।

সারে জাহাঁ সে আচ্ছা

সারে জাহাঁ সে আচ্ছা

ভারতের গর্বের সন্তান মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিক 'সারে জাহাঁ সে আচ্ছা'-য় কোন অভিনেতা মানানসই? এই প্রশ্ন ঘুরপাক খেয়েছে নির্মাতাদের মনেই। প্রথমেই তাঁরা হাত বাড়িয়েছিলেন খান সাম্রাজ্যের অন্যতম গুণী অভিনেতা আমির খানের দিকে। তবে অন্য একটি ফিল্মের জন্য তিনি এই অফার ছেড়ে দেন। এরপর উঠে আসে শাহরুখের নাম। প্রস্তাবে রাজি হয়ে যান বলিউড বাদশা। কিন্তু এবার এই ফিল্ম থেকে সম্ভবত সরে যেতে হচ্ছে শাহরুখকেও।

শাহরুখ ও শ্যুটিং কাণ্ড!

শাহরুখ ও শ্যুটিং কাণ্ড!

গত বছর শাহরুখের ছবি 'জিরো' মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। আর তার সঙ্গেই বলিউডে খান সাম্রাজ্য কার্যত ২০১৮ সালে ধরাশায়ী হয়ে পড়ে। তড়িঘড়ি ব্যর্থতা থেকে নিজেকে সরিয়ে নিতে রাকেশ শর্মা বায়োপিকের শ্যুটিং এগিয়ে আনার জন্য চেষ্টা করতে থাকেন শাহরুখ।

ডন ৩-এ শাহরুখ!

ডন ৩-এ শাহরুখ!

এরপরই ফারহান আখতারের 'ডন ৩' এর দিকে ঝুঁকতে থাকেন শাহরুখ। আর অন্যদিকে রাকেশ শর্মা বায়োপিকের নির্মাতারা ফিল্মে শাহরুখকে সরিয়ে নতুন বলিউড হার্টথ্রবের কথা ভাবতে শুরু করেছেন। শোনা যাচ্ছে, ভিকি কৌশলকে এই ভূমিকাটির জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে। শুধু ভিকি নয় প্রস্তাব যাচ্ছে কার্তিক আরিয়ানের কাছেও। এক জনপ্রিয় ফিল্ম পত্রিকা অন্তত এমনটাই দাবি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+