টাইগার থ্রি–তে 'র' অফিসারের চরিত্রে শাহরুখ খান, মুম্বইয়ে চলবে ১২ দিন ধরে শুটিং
টাইগার থ্রি–তে 'র' অফিসারের চরিত্রে শাহরুখ খান
২০১৮ সালে পরিচালক আনন্দ এল রাইয়ের 'জিরো’ সিনেমায় শেষবারের মতো দেখা গিয়েছিল শাহরুখ খানতে। এই ছবি বক্সঅফিসে ফ্লপ হওয়ার পর এরপর দীর্ঘ তিন বছর কিং খানকে বড় পর্দায় দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর পাঠান ছবির মাধ্যমে ফের কামব্যাক করছেন শাহরুখ এবং শোনা গিয়েছে যে সলমন খানের টাইগার থ্রি ছবিতেও অভিনয় করতে দেখা যাবে কিং খানকে।

টাইগার থ্রিতে ক্যামিও চরিত্র
জানা গিয়েছে যে থ্রিলার এই সিনেমায় শাহরুখ খান ক্যামিও চরিত্রে অভিনয় করবেন। এটা বলার প্রয়োজন নেই যে ভক্তরা অধীর আগ্রহে এই দুই খানকে একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করছেন। সাম্প্রতিক আপডেট অনুযায়ী, শাহরুখ খান টাইগার থ্রি-এর শুটিং ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এবং তাঁকে এই সিনেমায় র অফিসারের ভূমিকায় দেখা যাবে। জানা গিয়েছে যে ১২ দিন ধরে টানা মুম্বইতে টাইগার থ্রি-এর ছবির শুটিং করবেন শাহরুখ খান। এই শুটিংয়ের পর শাহরুখ খান বিদেশে চলে যাবেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে পাঠান ছবির শুটিংয়ে।

অন্ধেরিতে ছবির শুটিং
এক সূত্রের খবর, 'অন্ধেরিতে যশ রাজ স্টুডিওতে ১২ দিন ধরে শুটিং চলবে। তবে এই শুটিংয়ে সলমন খান থাকবেন না, টাইগার থ্রি সিনেমার কিছু দৃশ্যে একই ফ্রেমে শাহরুখ ও সলমন খানকে দেখা যাবে। এই সিনেমার শুটিংয়ের পর শাহরুখ পাঠান ছহির শুটিংয়ে বিদেশে উড়ে যাবেন, যেখানে দীপিকা পাড়ুকোনের সঙ্গে রোম্যান্টিক গানের ও অ্যাকশন দৃশ্যের শুট হবে।'

জানুয়ারিতেই শেষ হবে টাইগার থ্রি–এর শুটিং
এখানে উল্লেখ্য যে, অক্টোবরেই স্পেনে আউটডোর শুটিংয়ে যাওয়ার কথা ছিল শাহরুখের। কিন্তু আরিয়ান খানের গ্রেফতারের পর সেই শুটিং বাতিল করে দেয়। সূত্রের খবর, 'অক্টোবর মাসে শাহরুখ খান দক্ষিণ মুম্বইয়ের হাসপাতালে অ্যাটলির সিনেমার শুটিং করেছেন এরপরই তাঁর স্পেনে যাওয়ার কথা ছিল। কিন্তু শাহরুখ পুত্রের আইনি লড়াইয়ের কারণে শাহরুখ সেই সময় সব শুটিং ছেড়ে দেন। জানুয়ারির মধ্যভাগে সলমন খান ও কক্যাটরিনার সঙ্গে শাহরুখের দিল্লিতে শুটিংয়ের পরই টাইগার থ্রি-এর শুটিং শেষ হয়ে যাবে।'

শুটিংয়ে ফিরেছেন বাদশা
প্রসঙ্গত, বড় পর্দায় ফিরে আসার জন্য শাহরুখ খান কয়েক মাস আগে তার আসন্ন ছবি 'পাঠান'-এর শুটিং শুরু করেছিলেন। কিন্তু অগাস্ট মাসে ছেলে আরিয়ানকে মাদক মামলায় গ্রেফতারের পর অভিনেতার জীবনে তোলপাড় শুরু হয়। তার কাজেও বিরতি ছিল। এখন শুটিংয়ে ফিরেছেন শাহরুখ। বুধবার তাকে মুম্বাইয়ের একটি শুটিং লোকেশনে দেখা গেছে। ফ্যান ক্লাবের পেজে শেয়ার করা শাহরুখের এই ছবিগুলো ভাইরাল হচ্ছে। ছবিতে শাহরুখকে পেছন থেকে দেখা যাচ্ছে। একটি কালো শার্ট, তার চোখে চশমা এবং লম্বা চুলের জন্য একটি বান আকৃতির হেয়ারস্টাইল, শাহরুখকে তার শুটিংয়ের জন্য চলে যেতে দেখা গেছে। তাঁকে ঘিরে হাজির অভিনেতার দেহরক্ষীরাও। কাজে ফেরার পর শাহরুখের ভক্তরাও খুশি। পাঠান ছাড়াও দক্ষিণের বিখ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গেও কাজ করছেন শাহরুখ। আরিয়ান খানের মামলা হওয়ার আগে পুনেতে শুটিং করছিলেন শাহরুখ। ছবির প্রধান অভিনেত্রী নয়নতারা।












Click it and Unblock the Notifications