শীঘ্রই আসতে চলেছে এসআরকে প্লাস, ওটিটিতে প্রথম অভিষেক হওয়ার ইঙ্গিত দিলেন কি শাহরুখ খান?

শীঘ্রই আসতে চলেছে এসআরকে প্লাস, ওটিটিতে প্রথম অভিষেক হওয়ার ইঙ্গিত দিলেন কি শাহরুখ খান?

'‌পাঠান’‌ ছবির পর ফের বড়সড় চমক নিয়ে এলেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান। গত বছর শাহরুখ খান একাধিক প্রচারমূলক ভিডিও শেয়ার করে আভাস দিয়েছিলেন তাঁর হটস্টারের সঙ্গে ওটিটিতে প্রথম পদার্পণের কথা। কিন্তু সেই ঘোষণায় কিছুদিনের জন্য বিরতি টানতে হয় কারণ শাহরুখ–পুত্র আরিয়ান খান আইনি ঝামেলায় ফেঁসে যান। কিন্তু এ বছর যেন শাহরুখ সব টেনশন থেকে মুক্তি পেয়ে গিয়েছেন। অবশেষে শাহরুখ খান তাঁর প্রজেক্টের কথা ঘোষণা করেছেন এবং শাহরুখ ভক্তরা তা শোনার পর থেকেই নিজেদের শান্ত রাখতে পারছেন না।

শীঘ্রই আসতে চলেছে এসআরকে প্লাস, ওটিটিতে প্রথম অভিষেক হওয়ার ইঙ্গিত দিলেন কি শাহরুখ খান?


শাহরুখ তাঁর সোশ্যাল মিডিয়ায় নিজের একটি পোস্টার শেয়ার করেছেন, তিনি থাম্বস আপ দেখাচ্ছেন’‌ এবং পেছনে লেখা '‌এসআরকে প্লাস শীঘ্রই আসছে।’‌ সেই পোস্টে শাহরুখ ক্যাপশন দিয়েছেন, '‌কুছ কুছ হোনে ওয়ালা হ্যায়, ওটিটি কি দুনিয়া মে (‌কিছু হতে চলেছে ওটিটির দুনিয়ায়)‌।’ তবে দেখে মনে হচ্ছে এসআরকে প্লাস কোনও ওটিটি অ্যাপ যা শাহরুখ খান চালু করতে চলেছেন। এই পোস্টের পর তাঁর ইন্ডস্ট্রির বন্ধু তথা বলিউড তারকা সলমন খান ও পরিচালক–অভিনেতা অনুরাগ কাশ্যপ শাহরুখকে অভিনন্দন জানিয়েছেন। সলমন নিজের জনপ্রিয় একটি গানের লাইন তুলে লিখেছেন, '‌আজ কি পার্টি তেরি তরফ সে’‌। অন্যদিকে অনুরাগ লিখেছেন, '‌স্বপ্ন সত্যি হল। শাহরুখের নতুন ওটিটি অ্যাপ এসআরকে প্লাসের সঙ্গে যুক্ত হতে পারলাম।’‌ ‌

মঙ্গলবার এই পোস্টের পর শাহরুখের ভক্তরাও এই পোস্টটিকে শেয়ার করেছেন। তাঁর ভক্ত–অনুরাগীরা শাহরুখের এই জবরদস্ত কামব্যাকে দারুণ খুশি। প্রত্যেকেই এসআরকে–কে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়েছেন।

গত বছর শাহরুখ কিছু মজাদার ভিডিও পোস্ট করে তাঁর ওটিটিতে অভিষেক করার কথা ইঙ্গিত দিয়েছিলেন। সেই দু’‌টি ভিডিওর শেষে বলা হয়েছিল যে সবথেকে বড় স্টার ডিজনি প্লাস হটস্টারে সবাই রয়েছেন শাহরুখ ছাড়া। এরপর ভিডিও শেষ হয় চলতে থাকবে লেখা দিয়ে। যার অর্থ শাহরুখও নতুন কিছু নিয়ে আসতে চলেছেন। কিছুদিন আগেই শাহরুখ খান তাঁর বহু প্রতীক্ষিত সিনেমা '‌পাঠান’‌ সিনেমার মুক্তির তারিখও ঘোষণা করেন। দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত শাহরুখের এই সিনেমাটি মুক্তি পাবে ২০২৩ সালের ২৬ জানুয়ারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+