Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ডাঙ্কি না ডঙ্কি?‌ রাজকুমার হিরানির পরবর্তী ছবিতে গাধার ভূমিকায় শাহরুখ খান!‌ কি বলছেন অভিনেতা

ডাঙ্কি না ডঙ্কি?‌ রাজকুমার হিরানির পরবর্তী ছবিতে গাধার ভূমিকায় শাহরুখ খান!‌ কি বলছেন অভিনেতা

'জিরো’‌ সিনেমার পর আর সেভাবে বড় পর্দায় দেখা যায়নি বলিউড কিং শাহরুখ খানকে। দীর্ঘ চার বছর পর '‌পাঠান’‌ সিনেমার মাধ্যমে ফের কামব্যাক করতে চলেছেন শাহরুখ খান। এর পাশাপাশি অ্যাটলির ছবির শুটিংও শেষের মুখে। এরপর কি করতে চলেছেন শাহরুখ খান। দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরে এই দু’‌টো সিনেমা দর্শকদের উপহার দিয়ে ক্ষান্ত থাকার পাত্র নন এসআরকে। রাজকুমার হিরানির পরবর্তী ছবিতে দেখা যাবে শাহরুখকে।

ডাঙ্কি না ডঙ্কি?‌ রাজকুমার হিরানির পরবর্তী ছবিতে গাধার ভূমিকায় শাহরুখ খান!‌ কি বলছেন অভিনেতা


রাজকুমার হিরানি ও শাহরুখ জুটি নিয়ে জল্পনা চলছিল বহু আগে থেকেই। এবার সেই জল্পনাতেই সিলমোহর দিলেন খোদ শাহরুখ। মঙ্গলবার একেবারে নিজস্ব কায়দায় মজার এক ভিডিও পোস্ট করেন কিং খান।

ভিডিওতে দেখা যায় যে, রাজকুমার হিরানির অফিসে ছবির খোঁজে হাজির হয়েছেন শাহরুখ খান। সেখানে গিয়ে দেখছেন থ্রি ইডিয়টস, মুন্নাভাই এমবিবিএস, পিকে, সঞ্জুর মতো একাধিক ছবির পোস্টার সাজানো। প্রতিটি ছবিই সেই অভিনেতার কেরিয়ারের অন্যতম মাইলস্টোন। এই পোস্টার দেখছেন শাহরুখ আর ভাবছেন কবে সেখানে তাঁর ছবির পোস্টার লাগবে। এমন সময় হাজির স্বয়ং পরিচালক রাজকুমার হিরানি। তখন সরাসরি তাঁকে আর্জি জানান কিং খান। তিনি বলেন যে, কবে তাঁকে কাস্ট করবেন পরিচালক? উত্তরে রাজকুমার হিরানি জানান যে তাঁর কাছে একটি চিত্রনাট্য আছে যেখানে কমেডি আছে, ইমোশন আছে, রোমান্স আছে। জেনে খুশি হয়ে যান শাহরুখ।

কিন্তু সেখানে শাহরুখ তাঁর সিগনেচার স্টাইল ব্যবহার করতে পারবেন না শুনে একটু মুষড়ে পড়েন অভিনেতা, কিন্তু পরিচালককে নিশ্চিত করেন যে এই স্টাইল করবেন না তিনি। বরং হাত কেটে দেবেন নিজের। তবে পরিচালককে ছবির নাম জিজ্ঞেস করতেই মন ভেঙে যায় শাহরুখের। ছবির নাম ডাঙ্কি। ডাঙ্কি নামটা শুনেই হতবাক। এবার কি তাঁকে গাধার চরিত্রে অভিনয় করতে হবে। সরাসরি পরিচালককে জিজ্ঞাসা করেন শাহরুখ ডঙ্কি! তখন পরিচালক তাঁকে শুধরে দিয়ে বলেন যে, ডাঙ্কি নয়, তাঁর ছবির নাম ডাঙ্কি। ছবির নাম জেনে মন ভেঙে গেলেও এই ছবির জন্য রাজি হয়ে যান শাহরুখ।

শাহরুখের এই পোস্ট করা ভিডিওতেই জানা গিয়েছে যে এই সিনেমাটি গত বছরের ২২ ডিসেম্বর মুক্তি পাবে। ছবির ঘোষণা করে, শাহরুখ লেখেন, '‌স্যর আপনি তো আমার সান্তাক্লজ। আপনি শুটিং শুরু করুন আমি ঠিক সময়ে সেটে পৌঁছে যাব। আমি সেটেই থাকতে শুরু করে দেব। আপনার সঙ্গে কাজ করার জন্য উচ্ছ্বসিত ও আনন্দিত।’‌ এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলি ও স্ত্রী গৌরী খান। ভিডিওর ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে এই সিনেমায় দেখা যাবে তাপসী পান্নুকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+