দশেরাতে বাড়ি নেই ছেলে, আরিয়ানের সঙ্গে ভিডিও কলে কথা শাহরুখ-গৌরীর

দশেরাতে বাড়ি নেই ছেলে, আরিয়ানের সঙ্গে ভিডিও কলে কথা শাহরুখ-গৌরীর

জামিন মেলেনি। দশেরাতে ছেলে ঘরে নেই। আর্থার রোড জেলে রয়েছে ছেলে। ভিডিও কলে বাবা-মায়ের সঙ্গে কথা বললেন আরিয়ান খান। করোনা পরিস্থিতির কারণে আর্থার রোড েজল কর্তৃপক্ষ পরিবারের লোকেদের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। সপ্তাহে ২ দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলার অনুমতি দেয় কর্তৃপক্ষ। সেই জন্যই ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাহরুখ এবং গৌরী কথা বলেন আরিয়ান খান। জেলে কীভাবে রাখা হয়েছে তাঁকে তা নিয়ে জানতে চান শাহরুখ গৌরী। কী অবস্থায় আরিয়ান রয়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য জানতে চান তাঁরা।

জেলে শাহরুখ পুত্র

জেলে শাহরুখ পুত্র

মাদক কাণ্ডে ধৃত শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের এখনও জামিন মেলেনি। গতকাল জামিনের শুনানিতে স্থগিতাদেশ জারি করা হয়েছিল। এখনও আর্থার রোড জেলেই রয়েছেন আরিয়ান খান। আগামী বুধবার পর্যন্ত তাঁকে থাকতে হবে জেলে। কারণ বুধবার মামলার পরবর্তী শুনানি। আর্থার রোড জেলে জেনারেল সেলেই রাখা হয়েছে শাহরুখ পুত্রকে। গত ২ অক্টোবর তাঁকে গ্রেফতার করেছিল এনসিবি। তারপর থেকে আর মুক্তি পাননি শাহরুখ পুত্র।

 ক্যান্টিনের খরচ পাঠালেন শাহরুখ

ক্যান্টিনের খরচ পাঠালেন শাহরুখ

জেলে রয়েছে ছেলে। বাড়ির খাবার খেতে পাচ্ছে না আরিয়ান। গৌরী ছেলের জন্য খাবার পাঠালেও তা জেলের ভেতরে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি আর্থার রোড জেল কর্তৃপক্ষ। কাজেই জেলের ক্যান্টিনের খাবারই খেতে হচ্ছে তাঁকে। জেলর খাবার খেতে যাতে কষ্ট না হয় ছেলের সেকারণে ক্যান্টিনে ছেলের খাবার তৈরির জন্য মানি অর্ডার করে ৪৫০০ টাকা পাঠিয়েছেন শাহরুখ ও গৌরী।

ছেলের সঙ্গে কথা

ছেলের সঙ্গে কথা

ছেলের সঙ্গে কথা বললেন শাহরুখ খান এবং গৌরী খান। দশেরার শুভ দিনেও ছেলে ঘরে নেই। মন খারাপ বাবা-মায়ের। ছেলেকে কবে ফিরে পাবেন তার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা। আর্থার রোড জেল কর্তৃপক্ষের নিয়ম মেনেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছেলের সঙ্গে কথা বললেন শাহরুখ খান। ভিডিও কনফারেন্সে কথা বললেও ছেলে নিয়ে উদ্বেগ তাঁদের কাটেনি। জেল কর্তৃপক্ষ তাঁকে কোথায় কীভাবে রেখেছেন তা নিয়ে বিস্তারিত জানতে চেয়েছে গৌরী খান।

মাদক যোগ আরিয়ানের

মাদক যোগ আরিয়ানের

গতকাল আদালতে শুনানির সময় এনসিবির পক্ষ থেকে আরিয়ানের জামিনের বিরোধিতা করা হয়। আরিয়ান রোজ মাদক নেয় বলে আদালতে দাবি করেছে এনসিবি। তদন্তকারীরা জানিয়েছেন আরিয়ান জেরায় জানিয়েছেন তিনি লন্ডনে থাকাকালীনই মাদক নিতেন। এবং দুবাইয়ে থাকাকালীনও মাদক নিয়েছেন। মুম্বই থেকে গোয়া গামী ক্রুজ শিপের রেভ পার্টিতে একাধিক বন্ধুর সঙ্গে গিয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+