শাহরুখ-অ্যাটলির নতুন সিনেমার নাম জানেন কি? জেনে নিন এখানে
শাহরুখ-অ্যাটলির নতুন সিনেমার নাম জানেন কি? জেনে নিন এখানে
২০১৮ সালে শাহরুখ খানকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল। জিরো সিনেমাই তাঁর শেষ ছবি। তিন বছরের বেশি হয়ে গেলেও অভিনেতার ভক্তরা তাঁকে আর বড় পর্দায় সেভাবে দেখেননি। ২০২৩ সালে কিং খানের ভক্তদের জন্য দারুন সুখবর আস্তে চলেছে। একটি নয়, মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের অভিনীত তিনটি ছবি। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে 'পাঠান’, আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে 'ডানকি’। দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের ছবিতে কাজ করছেন অভিনেতা। সিনেমার নাম 'জওয়ান’।

আসন্ন ছবিতে শাহরুখ ছাড়াও সানায়া মালহোত্রা,সুনীল গ্রোভর,দক্ষিণী অভিনেত্রী নয়নতারা ও প্রিয়মণি ছাড়াও বলিপাড়া ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একঝাঁক অভিনেত্রী। জানা গিয়েছে, আর কয়েক দিনের মধ্যেই অভিনেতা নতুন পর্বের শুটিং শুরু করে দেবেন। দ্বৈত চরিত্রে দেখা যাবে কিং খানকে । কিছুদিনের মধ্যেই ১ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ট্রিজার খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে। যা কিং খানের ভক্তদের জন্য বিশাল উপহার হবে।
শিরোনাম দেখে যতটা বোঝা যাচ্ছে, শাহরুখ খানকে আসন্ন সিনেমায় সেনা আধিকারিকের চরিত্রে দেখা যেতে পারে। স্বদেশ , জব তক হ্যায় জান , ডিয়ার জিন্দেগি ও অন্যান্য সিনেমায় অভিনয় করে সকলের মন জয় করেছিলেন কিং খান। কিং খানের বিপরীতে দেখা মিলবে নয়নথারাকে। জওয়ান সিনেমার হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করবেন তিনি। কবে জওয়ান সিনেমাটি মুক্তি পাবে , সেদিকেই তাকিয়ে আছে কিং খানের ভক্ত।
বলা বাহুল্য, 'ব্রাউন’ নামক সিরিজে দেখা মিলবে অভিনেত্রী করিশ্মা কাপুরের। শুটিংয়ে ব্যস্ত সকলে। শহর দূরে বাওয়ালি রাজবাড়িতে এখন প্রায় সাজো সাজো রব। রীতা ব্রাউন নামক এক মেয়েকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির গল্প।সোনি রাজদানও অভিনয় করছেন এই সিরিজে। তবে অভিনয় করছেন টলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীরা। অভিনেতা যীশু সেনগুপ্ত, আরিয়ান ভোমিক, খরাজ মুখোপাধ্যায় প্রমুখরা। এই সিরিজের গল্প কিন্তু থ্রিলারে মোড়কে মোড়া ছবি। এটি লিখেছেন অভীক বড়ুয়া, এই গল্প সিটি অব ডেথ এর অবলম্বনে তৈরী গল্প। রাজবাড়ি ছাড়াও এই সিরিজের শুটিং হবে শহরের বিভিন্ন জায়গায়।












Click it and Unblock the Notifications