পান মশলার বিজ্ঞাপনের জন্য আইনি নোটিশ পেলেন শাহরুখ খান, অজয় দেবগণ এবং টাইগার শ্রফ
জয়পুরের একটি ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন বলিউড সুপারস্টার শাহরুখ খান, অজয় দেবগণ এবং টাইগার শ্রফের বিরুদ্ধে নোটিশ জারি করেছে। বিমল পান মশলার বিভ্রান্তিকর বিজ্ঞাপনে অংশগ্রহণের অভিযোগে এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।
কেন এই নোটিশ জারি করা হয়েছে? যা জানা যাচ্ছে, বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, "দানে দানে মে হ্যায় কেশর কা দম" (প্রতিটি দানায় জাফরানের শক্তি)। অভিযোগ অনুযায়ী, এই দাবি মিথ্যা এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। পান মশলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ক্যান্সারের মতো গুরুতর রোগের কারণ হতে পারে। তাই এই ধরনের বিভ্রান্তিকর প্রচারের জন্যেই মামলা দায়ের করা হয়েছে।

কাদের বিরুদ্ধে অভিযোগ?
১) বলিউড ইন্ডাস্ট্রির তিন অভিনেতা - শাহরুখ খান, অজয় দেবগণ ও টাইগার শ্রফের নাম রয়েছে অভিযুক্তের তালিকায়।
২) একই সাথে জেবি ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান বিমল কুমার আগরওয়াল-এর নামও রয়েছে তালিকায়।
কমিশনের নির্দেশ
আগামী ১৯ মার্চ কমিশনের সামনে হাজির হতে হবে এই তিন অভিনেতাকে। ৩০ দিনের মধ্যে লিখিত প্রতিক্রিয়া জমা দিতে হবে জেবি ইন্ডাস্ট্রিজকে। কেন তারা এই ধরনের বক্তব্য পেশ করেছেন, সেই বিষয়েই ব্যাখ্যা হবে সংস্থাকে। তবে তিন সুপারস্টার যদি উপস্থিত না হন, তাহলে আদালত একতরফা সিদ্ধান্ত নেবে বলেই নির্দেশিকায় জানান হয়েছে।
আইনজীবী যোগেন্দ্র সিং বাদিয়াল এই অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেছেন, কেশরের কথা বলে মানুষকে প্রলুব্ধ করা হচ্ছে, অথচ এতে প্রকৃত কেশর নেই। "কেশরের দাম প্রতি কেজি ৪ লক্ষ টাকা, অথচ মাত্র ৫ টাকার পান মশলায় কীভাবে কেশর থাকতে পারে?"
ভোক্তা কমিশন দোষী প্রমাণিত হলে জরিমানা আরোপ করতে পারে কনজিউমার কোর্ট। বিজ্ঞাপন ও পণ্যের উপর নিষেধাজ্ঞাও আসতে পারে। ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে এই মামলার পর।
অবশ্য এই ঘটনায় এখনও পর্যন্ত শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফ বা কোম্পানির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে ভোক্তাদের স্বার্থ রক্ষায় এই ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications