'সরকারের সমালোচনা করলেই দেশবিরোধী তকমা'! হাল না ছাড়ার ডাক শাবানার

দেশের সম্প্রতিক পরিস্থিতি নিয়ে ফের মুখ খুললেন বলিউডে অভিনেত্রী শাবানা আজমি। 'কুন্তী মাথুর' পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে যোগ দিয়ে ফের একবার সরাসরি নাম না করে বিজেপি সরকারকেই বিঁধলেন বলিউডের এই গুণী

দেশের সম্প্রতিক পরিস্থিতি নিয়ে ফের মুখ খুললেন বলিউডে অভিনেত্রী শাবানা আজমি। 'কুন্তী মাথুর' পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে যোগ দিয়ে ফের একবার সরাসরি নাম না করে বিজেপি সরকারকেই বিঁধলেন বলিউডের এই গুণী অভিনেত্রী।

সরকারের সমালোচনা করলেই দেশবিরোধী তকমা! হাল না ছাড়ার ডাক শাবানার

শাবানা প্রশ্ন তোলেন, 'যদি ভুল না ধরি , তাহলে পরিস্থিতির উন্নতি হবে কী করে?' এরপরই তিনি বলতে থাকেন ,'দেশের ভালোর জন্য খামতিগুলোকেও তুলে ধরতে হবে। তবে পরিস্থিতি এখন এমনই যদি আপনি সমালোচনা করেন, বিশেষত সরকারকে , তাহলে আপনাকে দেশবিরোধী বলে তকমা দেওয়া হবে। ' পাশাপাশি এমন পরিস্থিতিতে হাল না ছাড়ার ডাকও দেন বলিউডের এই নামী অভিনেত্রী। তিনি বলেন, ' আমারা গঙ্গা-যুমনার সংস্কৃতিতে জন্মেছি।আমরা এমন পরিস্থিতির কাছে মাথা নোয়াব না। ভারত খুব সুন্দর একটা দেশ। একে ভাঙার চেষ্টা কার কোনও শক্তিই দেশের পক্ষে সঠিক নয়। '

এদিন শাবানা ফেক নিউজ শিবিরকেও নিশানায় রাখেন। নিজের বক্তব্যে শাবানা বলেন, 'আমার দেশ ছেড়ে যাওয়ার কোনও ইচ্ছাই নেই। এখানে আমি জন্মেছি, আর এখানেই আমি মরব। ' তিনি বলেন যাংরা ভুয়ো খবর রটায় তাঁর ক্ষোভ সেই সমস্ত শিবিরের দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+