মুম্বই–পুনে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত শাবানা আজমি
মুম্বই–পুনে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী শাবানা আজমি। শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, খালালপুর টোল প্লাজার কাছে হঠাৎ করেই তাঁর গাড়িটি একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। পানভেলে এমজিএম হাসপাতালে এই মুহূর্তে শাবানা আজমিকে ভর্তি করা হয়েছে।

এমজিএম হাসপাতাল সূত্রে জানানো হয়েছে যে, 'শাবানা আজমির নাকে ছোট একটি আঘাত এসেছে। এখনও পর্যন্ত আর কোনও আঘাত নজরে আসেনি। তিনি এই মুহূর্তে ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারেননি। চিকিৎসা চলছে। তাঁর অবস্থা স্থিতীশীল।’ ওই একই গাড়িতে শাবানার স্বামী জাভেদ আখতারও ছিলেন। কিন্তু তিনি নিরাপদে রয়েছেন। তবে তাঁরা কোথায় যাচ্ছিলেন এখনও সেটা জানা যায়নি।
এই দুর্ঘটনার পর পরিচালক হনসল মেহতা সোশ্যাল মিডিয়ায় পুলিশ–প্রশাসনকে মুম্বই–পুনে এক্সপ্রেসওয়েতে দ্রুতবেগে গাড়ি চালানোর ওপর রাশ টানতে পরামর্শ দিয়েছে। শুক্রবারই শাবানা ও তাঁর পরিবার জাভেদ আখতারের ৭৫তম জন্মদিন পালন করেন। যেখানে উপস্থিত ছিলেন সিনেমা ও বাণিজ্য জগতের ব্যক্তিত্বরা।












Click it and Unblock the Notifications