গুরুতর অসুস্থ অভিনেত্রী শাবানা আজমি, ভর্তি হাসপাতালে
জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী শাবানা আজমি ভর্তি রয়েছেন হাসপাতালে। গলায়কফ ও সর্দি নিয়ে তিনি বহুদিন অসুস্থ থাকবার পর , সোয়াইন ফ্লুয়ের কবলে পড়েন বলিউডের এই নামী অভিনেত্রী।
জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী শাবানা আজমি ভর্তি রয়েছেন হাসপাতালে। গলায়কফ ও সর্দি নিয়ে তিনি বহুদিন অসুস্থ থাকবার পর , সোয়াইন ফ্লুয়ের কবলে পড়েন বলিউডের এই নামী অভিনেত্রী।

সোয়াইন ফ্লু ধরা পড়ার পরই হাসপাতালে ভর্তি করা হয় শাবানা আজমিকে। যদিও শাবানা আজমি মজার ছলে জানিয়েছেন , অনেকদিন তিনি ছুটি পান না। এবার তিনি ছুটি পেয়ে কিছুটা নিজের কাজে ব্যস্ত থাকতে পারবেন। শাবানা এদিন ইন্সটাগ্রামেএকটি পোস্ট করেন। যেখানে শাবানাকে দেখা যাচ্ছে লেখিকা শোভা দের সঙ্গে। ছবিতে তিনি শোভাকে স্কুলমেট হিসাবে পরিচিতি দেন।
View this post on InstagramWith my schoolmate #Shobhaa De at Jaipur Litfest today
A post shared by Shabana Azmi (@azmishabana18) on
জানা গিয়েছে, হাসপাতালে ভর্তির পর থেকে ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন শাবানা আজমি। তবে অসুস্থতার মধ্যেও জাভেদ কন্যা জোয়া আখতারের ছবি 'গালি বয়' নিয়ে পোস্ট-প্রোমোশন করতে ভোলেননি জাভেদ আখতারের স্ত্রী শাবানা আজমি।

Click it and Unblock the Notifications