সেয়ানে–সেয়ানে টক্কর, বছরের মাঝখানে বক্সঅফিস জুড়ে একাধিক বড় তারকাদের সিনেমা মুক্তি
বছরের মাঝখানে বলিউডের বেশ কিছু সিনেমা একে-অপরের সঙ্গে জোরদার টক্কর দিতে চলেছে। যার মধ্যে যেমন আছে আমির খানের লাল সিং চাড্ডা তেমনি রয়েছে অক্ষয় কুমারের রক্ষাবন্ধন। কোন সিনেমা বক্সঅফিসে হিট হবে সেই নিয়েই এখন জল্পনা কল্পনা তুঙ্গে। মুক্তির আগে দেখে নিন বলিউডের কোন কোন সিনেমা একে-অপরের সঙ্গে বক্সিং রিংয়ে নেমেছে।

লাল সিং চাড্ডা–রক্ষা বন্ধন
অক্ষয় কুমার ও ভূমি পেডনেকার অভিনীত রক্ষা বন্ধন সিনেমাটি মুক্তি পেতে চলেছে এ বছরের ১১ অগাস্ট। অপরদিকে এই একই দিনে মুক্তি পাচ্ছে আমির খান ও করিনা কাপুর অভিনীত লাল সিং চাড্ডাও। দু'টি ছবি যাতে কোনওভাবে একে-অপরের সঙ্গে ধাক্কা না লাগে সেই কারণে হয়ত রক্ষা বন্ধন-এর মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হতে পারে বলে মনে করা হয়েছিল। কিন্তু না সেটা হচ্ছে না, স্বাধীনতা দিবস সপ্তাহে এই দুই তারকার সিনেমার প্রতিযোগিতায় কে জিতবে এখন সেটাই দেখার।

থ্যাঙ্ক গড–রাম সেতু
আমির খানের সঙ্গে প্রতিযোগিতায় নামার পর এবার অক্ষয় কুমার ফের অজয় দেবগণের সঙ্গেও বক্স অফিস প্রতিযোগিতায় নামলেন। রাম সেতু ও থ্যাঙ্ক গড এই দু'টি সিনেমাই এ বছরের দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিক্রম বেদা–পনিয়িন সেলভান
হৃত্ত্বিক রোশন ও সইফ আলি খান অভিনীত বিক্রম বেদা ও চিয়ান বিক্রম ও ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত পনিয়িন সেলভান বড় পর্দায় আসতে চলেছে ৩০ জুন ২০২২-এ। যদিও বিক্রম বেদা হিন্দি সিনেমা ও পনিয়িন সেলভান তামিল সিনেমা, তবে এটি হিন্দি সহ একাধিক ভাষায় গোটা ভারত জুড়ে মুক্তি পাবে। তাই এটা বলা ভুল হবে না যে পনিয়িন সেলভান বিক্রম বেদা-কে বক্স অফিসে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি ফেলতে চলেছে।

তেজস–মিস্টার অ্যান্ড মিসেস মাহি
একই সপ্তাহে কঙ্গনা রানাওয়াত বনাম করণ জোহরের জোরদার টক্কর লাগবে। কঙ্গনা রানাওয়াত অভিনীত তেজস মুক্তি পাচ্ছে ৫ অক্টোবর এবং করণ জোহর প্রযোজিত মিস্টার অ্যান্ড মিসেস মাহি, যেখানে রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনয় করবেন, সেটি মুক্তি পাচ্ছে ৭ অক্টোবর। যদিও ২ দিনের ব্যবধান রয়েছে এই দুই সিনেমার মুক্তির মধ্যে। তবে তা একই সপ্তাহে মুক্তি পেতে চলেছে।

সার্কাস–গণপত–মেরি ক্রিসমাস
২০২২ সালের বড়দিনে বক্স অফিসে ধাক্কা খাবে তিনটে বড় বাজেটের সিনেমা। রণবীর সিংয়ের সার্কাস, টাইগার শ্রফ ও কৃতী শ্যাননের গণপত ও ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতি অভিনীত মেরি ক্রিসমাস একই দিনে মুক্তি পাবে বলে জানা গিয়েছে। তবে শোনা যাচ্ছে গণপত-এর মুক্তির তারিখ পিছোতে পারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications