আমির খানের বেশ কিছু কর্মী করোনা পজিটিভ, টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে মাকে, জানালেন অভিনেতা
আমির খানের বেশ কিছু কর্মী করোনা পজিটিভ, টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে মাকে, জানালেন অভিনেতা
বলিউডের অভিনেতা আমির খানের একাধিক কর্মচারি কোভিড–১৯–এ আক্রান্ত এবং তাঁদের চিইকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অভিনেতা এও জানিয়েছেন যে তিনি এবং তাঁর পরিবারের সদস্যদের করোনার ফলাফল নেগেটিভ এসেছে, কিন্তু এখনও তাঁর মায়ের টেস্ট বাকি রয়েছে। আমির খান তাঁর মায়ের জন্য অনুগামীদের প্রার্থনা করতে বলেন।

আমিরের কিছু কর্মী করোনা পজিটিভ
টুইটারে আমিখ খান বলেছেন, ‘এটি আপনাদের অবহিত করার জন্য যে আমার কিছু কর্মীদের দেহে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। তাঁদের সঙ্গে সঙ্গেই আলাদা করে রাখা হয়েছে, এবং বিএমসির আধিকারিকরাও তাঁদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং দক্ষ ভূমিকা পালন করেছেন। এত ভাল যত্ন নেওয়ার জন্য আমি বিএমসিকে ধন্যবাদ জানাতে চাই।' তিনি আরও যোগ করেন, ‘আমাদের বাকি সবারই পরীক্ষা করা হয়েছে এবং নেগেটিভ পাওয়া গিয়েছে।'

আমিরের মায়ের টেস্ট বাকি
আমির খান এও লেখেন, ‘এই মুহূর্তে, আমি আমার মাকে পরীক্ষা করানোর জন্য নিয়ে যাচ্ছি। তিনি আপাতত পরিবারের শেষ ব্যক্তি। প্রার্থনা করুন তাঁরও যেন নেগেটিভই ফল হয়।' আমির খান তাঁদের সাহায্যের জন্য মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালের মেডিকেল টিমকেও ধন্যবাদ জানিয়েছেন।

লকডাউনে স্ত্রী ছেলে–কন্যা নিয়ে একসঙ্গে আমির খান
আমির খান তাঁর স্ত্রী কিরণ রাও ও তাঁদের পুত্র আজাদ রাওয়ের সঙ্গে মুম্বইয়ের বাসভবনে থাকেন। লকডাউনের সময় আমির-কন্যা ইরাও তাঁদের সঙ্গে এসে থাকতে শুরু করেছিলেন এবং আমিরের পরিবার এই সময় বহু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আমিরের পরিবার একসঙ্গে ডিজিটাল ছবি মিসেস সিরিয়াল কিলারও একসঙ্গে বাড়িতে বসে দেখেন। যেখানে আমিরের বোনঝি জায়ান মারি অভিনয় করেছেন।

আমির খানের পরবর্তী সিনেমা
দেশব্যাপী লকডাউনের জেরে শুটিং ও প্রযোজনা বন্ধ হয়ে যাওয়ার আগে পর্যন্ত আমির খান তাঁর আগামী সিনেমা লাল সিং চাড্ডার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। ২০২০ সালের বড়দিনে মুক্তি পেতে চলা এই সিনেমায় করিনা কাপুরের সঙ্গে আমিরকে দেখা যাবে। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত থগস অফ হিন্দুস্তানে।












Click it and Unblock the Notifications