'কাল সকাল থেকে কাজ শুরু হবে স্টুডিও পাড়ায়', টেলি-সিরিয়াল জট কাটল মমতার মধ্যস্থতায়

প্রযোজক ও আর্টিস্ট ফোরামের সদস্যদের সঙ্গে নবান্নে বৈঠকের পর এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন যে আগামীকাল থেকেই শুরু হবে টালিগঞ্জে সিরিয়ালের শ্যুটিং-এর কাজ।

দীর্ঘ টালবাহানার পর এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কাটল বাংলা সিরিয়াল ঘিরে জট। প্রযোজক ও আর্টিস্ট ফোরামের সদস্য সহ একাধিক সংগঠনের সদস্যদের সঙ্গে নবান্নে বৈঠকের পর এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন যে আগামীকাল থেকেই শুরু হবে টালিগঞ্জে সিরিয়ালের শ্যুটিং-এর কাজ। তিনি বলেন 'কাল সকাল থেকেই স্টুডিও পাড়ায় শুরু হবে কাজ।'

কাল সকাল থেকে কাজ শুরু হবে স্টুডিও পাড়ায়, টেলি-সিরিয়াল জট কাটল মমতার মধ্যস্ততায়

এদিনের বৈঠকে এই ধরনের সমস্যা কাটাতে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। যে কমিটিতে থাকছেন সৌমিত্র চট্টোপাধ্যায় , প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অপর্ণা ঘটক, মন্ত্রী অরূপ বিশ্বাস,প্রযোজক নিশপাল রানে সহ অনেকে। উল্লেখ্য, এদিনের বৈঠকে নবান্নে হাজির হন আর্টিস্ট ফোরাম ও প্রযোজনা সংস্থাগুলির তরফে সংগঠনের সদস্যরা। হাজির ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ,প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ অনেকে। এদিনের বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রযোজক, শিল্পী, টেকনিশিয়ান ও চ্যানেলের ভিন্ন চার গোষ্ঠীকে নিয়ে তৈরি হয়েছে নতুন কমিটি। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, শিল্পীদের বকেয়া টাকা দিয়ে দেওয়া সহ বিভিন্ন সমস্যারি দিকগুলি এই কমিটি রিভিউ করবে। কমিটির প্রধান উপদেষ্টা সৌমিত্র চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, বৈঠক শেষের সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যাবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন , মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্য়ে যেভাবে গোটা সমস্যা মিটেছে তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। তবে প্রযোজকদের তরফে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলা হয়নি আপাতত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+