আরিয়ানকাণ্ডে চাঞ্চল্যকর নয়া ভিডিওর মাঝে ২৫ কোটি টাকার 'ডিল'-এর অভিযোগ! সরগরম মুম্বই

aryan khan, shah rukh khan, ncb, crime, mumbai, আরিয়ান খান, শাহরুখ খান, এনসিবি, অপরাধ, মুম্বই

কার্যত ধীরে ধীরে আরিয়ানখান কাণ্ডে ধীরে ধীরে সরগরম হতে শুরু করে দিয়েছে মুম্বই। শহর মুম্বইয়ের তামাম বলিউড স্টারের ছেলে আরিয়ান খান ২ রা অক্টোবর রাতে আটক হন একটি প্রমোদতরী থেকে। সেখানে রেভ পার্টিতে আরিয়ান সহ অনেকেই মাদক কাণ্ডে আটক হওয়ার পরদিন ৩ রা অক্টোবর জেরার পর গ্রেফতার হন। সেই ঘটনার রাতে দুই ব্যক্তির উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। যাঁদের প্রথমে এনসিবি অফিসার হিসাবে মনে করা হলেও দেখা যায় একজনের সঙ্গে বিজেপির যোগ রয়েছে বলে দাবি ওঠে অন্য়জন কেপি গোসাভি প্রাইভেট ডিটেক্টিভ বলে জানা যায়। এঁরা প্রত্যক্ষদর্শী হিসাবে উঠে আসতেই বেশ কয়েকদিন ধরে গোসাভিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরই এদিন গোসাভির ঘনিষ্ঠ বেশ কয়েকটি চাঞ্চল্য়কর দাবি ও অভিযোগ তোলেন। একনজরে দেখে নেওয়া যাক, সেই সমস্ত দাবি ছাড়াও শিবসেনা নেতা সঞ্জয় রাউত কোন অভিযোগ তুলেছেন।

সঞ্জয় রাউতের অভিযোগ

সঞ্জয় রাউতের অভিযোগ

এদিন শিবসেনা নেতা সঞ্জয় রাউত একটি ভিডিও (ভিডিওর সত্যাতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা) টুইট করেন। যে ভিডিওতে দেখা যায়, শাহরুখ খানের পুত্র আরিয়ান খান একটি মোবাইলে কিছু কথা বলছেন। আর যিনি তাঁর মোবাইল ধরে রয়েছেন তিনি কেপি গোসাভি। উল্লেখ্য এই কেপি গোসাভিই আরিয়ান কাণ্ডে এনসিবির তরফের প্রত্যক্ষদর্শী। এই গোসাভিকে বহুদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে, এই ভিডিও পোস্ট করে সঞ্জয় রাউত প্রশ্ন তোলেন, প্রত্যক্ষদর্শীদের ফাঁকা পাতায় সাক্ষর করিয়ে নেওয়ার ঘটনা থেকে কোটি টাকার ডিলের অভিযোগ নিয়ে।

চাঞ্চল্যকর অভিযোগ

চাঞ্চল্যকর অভিযোগ

এদিকে, গোসাভির ঘনিষ্ঠ বলে নিজেকে পরিচিতি দেওয়া প্রভাকর সইলের বক্তব্য ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর অভিযোগ, একটি ফাঁকা পঞ্চনামায় তাঁকে সাক্ষর করতে বলা হয়। এরপর তিনি আরও বিস্ফোরক অভিযোগ তুলে দাবি করেছেন, আরিয়ান কাণ্ডের নিষ্পত্তির জন্য ২৫ কোটির টাকার ডিলের প্রস্তাব দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। এদিকে, এই দাবিকে সরাসরি খারিজ করে দিয়েছে এনসিবি। প্রভাকর সইল নিজেকে কেপি গোসাভির বডিগার্ড রূপে পরিচিতি দিয়েছেন। এদিকে, তাঁর অভিযোগের ভিত্তিতে কার্যত আরিয়ান কাণ্ড ঘিরে বহু ধোঁয়াশা তৈরি হয়েছে। যা নিয়ে তোলপাড় মুম্বই।

শিবসেনার তরফে কোন অভিযোগ ?

শিবসেনার তরফে কোন অভিযোগ ?

উল্লেখ্য, গোসাভি ঘনিষ্ঠ প্রভাকর সইলের দুটি পর পর বিস্ফোরক অভিযোগ ঘিরে কার্যত শিবসেনার তরফে চরম অভিযোগ তুলেছেন সঞ্জয় রাউত। সঞ্জয় রাউতের দাবি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, যে সমস্ত অভিযোগ করা হচ্ছে, তাতে মহারাষ্ট্রকে বদনাম করা হচ্ছে। এবিষয়ে তিনি পুলিশকে সুয়োমোটো মামলা দায়ের করার অনুরোধ জানিয়েছেন।

 কী কী ঘটেছে এপর্যন্ত?

কী কী ঘটেছে এপর্যন্ত?

উল্লেখ্য, আরিয়ান খান সহ বাকি ৭ জন কবে জামিনে মুক্ত হন মাদককাণ্ডে তার দিকে যখন তাকিয়ে গোটা বলিউড, তখনই এই মাদক কাণ্ডে আরিয়ানের সঙ্গে গোপন চ্যাট ঘিরে চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডেকে ডেকে পাঠায় এনসিবি। সেখানে এনসিবি অনন্যাকে জেরা করে। পরবর্তীকালে অনন্যাকে জেরা করে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে আরিয়ান ও অনন্যা ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে একসঙ্গে মুম্বইতে পড়তেন। সেই সূত্রেই দুজনের যোগাযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+