নিক-প্রিয়াঙ্কার বিয়েতে 'ওয়েলকাম গিফট' কী জানেন, দেখুন ভিডিও
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে নিয়ে এবার মেতে উঠছে টিনসেল টাউন। জোধপুরের ইমেইদ ভবন প্যালেসে ২ অক্টোবর বিয়ে হবে নিক-প্রিয়াঙ্কার।
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে নিয়ে এবার মেতে উঠছে টিনসেল টাউন। জোধপুরের ইমেইদ ভবন প্যালেসে ২ অক্টোবর বিয়ে হবে নিক-প্রিয়াঙ্কার। তার আগে শুরু হয়ে গিয়েছে মেহেন্দি, সঙ্গীত ইত্যাদি অনুষ্ঠান। হবু দম্পতি পৌঁছে গিয়েছেন জোধপুরে। পরিবারও পৌঁছে গিয়েছে।

প্রথমে হিন্দু মতে বিয়ে হওয়ার পরে খ্রিস্টান মতে নিক ও প্রিয়াঙ্কার বিয়ে হবে ৩ ডিসেম্বর। আবু জানি-সন্দীপ খোসলার তৈরি বিয়ের পোশাকে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। এছাড়া খ্রিস্টান ওয়েডিংয়ের জন্য তিনি পরবেন রালফ লরেনের ডিজাইন করা পোশাক।
গত ১৮ অগাস্ট মুম্বইয়ে পরিবারের উপস্থিতিতে এনগেজমেন্ট সারেন নিক-প্রিয়াঙ্কা। পরিবারের আত্মীয় ও বন্ধুবান্ধবরা ছাড়া কেউ আমন্ত্রণ পাননি। এবার দেখার রিসেপশনে বলিউডের কোন কোন তারকা অতিথিদের তালিকায় থাকেন। তবে তার আগে দেখে নিন 'ওয়েলকাম গুডিজ' হিসাবে অতিথিরা কী উপহার পেতে পারেন।
View this post on InstagramA post shared by Priyanka's bridesmaid 👰 (@piggychops780) on












Click it and Unblock the Notifications