Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অবশেষে প্রকাশ পেল দীপবীর-এর বিয়ের ছবি, দেখুন সেই হাইপ্রোফাইল বিয়ের অ্যালবাম

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর বিয়ের ছবি প্রতীক্ষায় সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় বইছে। আসলে বলিউডের এই তারকা দম্পতি এতটাই গোপনীয়তা রক্ষা করছিলেন যে দীপবীর-এর বিয়ের ছবি প্রকাশ্যে আসাটাই অসম্ভব হয়ে পড়েছিল।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর বিয়ের ছবি প্রতীক্ষায় সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় বইছে। আসলে বলিউডের এই তারকা দম্পতি এতটাই গোপনীয়তা রক্ষা করছিলেন যে দীপবীর-এর বিয়ের ছবি প্রকাশ্যে আসাটাই অসম্ভব হয়ে পড়েছিল। এমনকী ভারতীয় মিডিয়া যাদের সঙ্গে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং-এর যথেষ্ট সুসম্পর্ক তাঁদের কাউকেও লেক কোমোর ভিলা ডেল বালবিয়ানেল্লো-র আশপাশে ভিড়তে দেওয়া হয়নি।

বৃহস্পতিবার সকাল থেকেই অবশ্য একটা গুঞ্জন চলছিল। বিশেষ সূত্রে দাবি করা হয়েছিল ভারতীয় সময় বিকেল পাঁচটা নাগাদ বিয়ের ছবি সরকারিভাবে প্রকাশ করবেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। কিন্তু, সাড়ে ছটা পেরিয়ে গেলেও সেই ছবি প্রকাশ্যে আসেনি। অবশেষে রাত ৮টার পর সামনে এল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর বিয়ের ছবি। রণবীর সিং টুইটারে নিজেই এই ছবি প্রকাশ করেন। এরপরই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে সেই ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।

সব্যসাচী মুখোপাধ্যায়ের শুভেচ্ছা

সিন্ধি মতে বিয়ের দিনে দীপিকা যে লেহেঙ্গা পড়েছিলেন তা তৈরি করেছে বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী। ১৫ তারিখ সন্ধ্যা সিন্ধি মতে বিয়ে সম্পন্ন হতেই তাঁদের ছবি পোস্ট করেন রণবীর। এরপরই সব্যসাচী একটি শুভেচ্ছা কার্ডে রণবীর ও দীপিকার ছবি লাগিয়ে তা পোস্ট করেন।

সব্যসাচীর দ্বিতীয় শুভেচ্ছা

রণবীর ও দীপিকার এই ছবিটি লাগিয়ে আরও একটি শুভেচ্ছা পাঠিয়েছেন সব্যসাচী।

দীপিকার দুই রূপ

লাল লেহেঙ্গায় যেন মোহময়িনী রূপের আধিকারীনি দীপিকা। এই কোলাজে ধরা পড়েছে একই নারীর দুই রূপ। একদিকে উৎফুল্ল দীপিকা। অন্যদিকে স্বামীর পাশে গভীর মনোযোগী তিনি।

২০১৩ থেকে ২০১৮

২০১৩ সালে রামলীলা ছবি-র মাধ্যমে যে প্রেমের শুরু, ২০১৮-তে তা পেল পূর্ণতা। রণবীর ও দীপিকার বিয়ের ছবি প্রকাশ পেতেই এমন টাইমলাইনও অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+