হাত-ভরা মেহেন্দি, ভালোবাসার চার-চোখে গভীর আবেগ, মুম্বই-ফিরেই মাতিয়ে দিলেন দীপবীর

ইটালি থেকে মুম্বই-এ ফিরেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বলিউডের নব দম্পতি-কে নিয়ে উচ্ছ্বাসের শেষ ছিল না মুম্বই বিমানবন্দরে। তাঁদের স্বাগত জানাতে সেখানে হাজির হয়েছিল দীপিকা ও রণবীরের তামাম ভক্তকূল।

ইটালি থেকে মুম্বই-এ ফিরেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বলিউডের নব দম্পতি-কে নিয়ে উচ্ছ্বাসের শেষ ছিল না মুম্বই বিমানবন্দরে। তাঁদের স্বাগত জানাতে সেখানে হাজির হয়েছিল দীপিকা ও রণবীরের তামাম ভক্তকূল। কিন্তু, ভক্তদের ভালবাসা আর শুভেচ্ছা জানানোর হিড়িক একটা সময় বিপাকে ফেলে দিচ্ছিল দীপবীরকে। আর সে সময় নববধূ-কে ভিড়ের হাত থেকে রক্ষা করতে যেন উদ্য়োগী হলেন স্বামী রণবীর। দু'হাত দিয়ে দীপিকা-কে বাহুডোরে বেঁধে নিয়ে তিনি আস্তে আস্তে গাড়িতে ওঠেন।

প্রায় আধ-ঘণ্টারও বেশি সময় বিমানবন্দরে আটকে ছিলেন দীপিকা ও রণবীর। বডিগার্ডদের হাজারো চেষ্টাতেও প্রথমে গাড়ি পর্যন্ত পৌঁছতে পারেননি তাঁরা। পরে বাড়ি পৌঁছে সংবাদমাধ্যমের সামনে পোজও দেন নববিবাহিত দম্পতি। করজোড় করে সকলকে অভিভাবদনও জানান দীপিকা।

বাড়ির গলিপথে নবদম্পতি

বাড়ির ভিতরেই নববিবাহিত স্ত্রী-কে নিয়ে ঢুকে গিয়েছিলেন রণবীর সিং। কিন্তু বাইরে অপেক্ষায় থাকা তামাম মিডিয়াকূল। শেষমেশ বেরিয়ে এলেন রণবীর-দীপিকা। হাতে-হাত রেখেই হাসি-মুখে হাত তুলে অভিবভাবদন জানালেন সংবাদমাধ্যমকে।

তোমার জন্য রয়েছি আমি

সংবাদমাধ্যমের মুখোমুখি দাঁড়ানোর ফাঁকেই ঘটে গেল সেই ঘটনা। যে আবেগঘন মুহূর্তের জন্য অপেক্ষায় ছিল সংবাদমাধ্যম। সেই কাঙ্খিত ক্ষণ যেন ধরা দিল এভাবেই।

চিরবন্ধনের চার হাত

মুম্বই বিমান-বন্দরে এমনই ছবি ধরা পড়ল। এরআগেও এভাবে চারহাত এক করেছেন তাঁরা। কিন্তু, এবার সেই হাত ধরাধরি-কে এক প্রবল উচ্ছ্বাস, যেন পূর্ণতা পাওয়ার আনন্দ।

ভালোবাসার বাহুডোরে

ভিড়ে ভিড়াক্কার চারপাশ, সকলেই একবার ছুঁয়ে দেখতে চান তাঁদের প্রিয় নায়ক-নায়িকাকে, কারউপরে তাঁরা যখন এখন দম্পতি, ভালোবাসার এমন অত্যাচারে তখন অস্বস্তি গ্রাস করেছে দীপিকা-কে। এগিয়ে এলেন রণবীর, ভালোবাসার বাহুড়ে বর্ডিগার্ডের মতোই ভিড থেকে বের করে আনলেন স্ত্রী-কে।

বিমানবন্দরেই রীমলীলা

মুম্বই বিমানবন্দরে ফিরেই এমন উচ্ছ্বাসে মাতলেন দীপবীর। সেই ছবি ধরা পড়েছে ভিডিও-তে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+